IMG-LOGO

রবিবার, ২১ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিমবরেন্দ্রর রুক্ষ মাটিতে ফলছে মিষ্টি আঙ্গুর বাণিজ্যিকভাবে চাষের নতুন সম্ভাবনাসিংড়ায় পৌরবাসীর সাথে জামায়াতের মেয়র প্রার্থীর মতবিনিময়নওগাঁয় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, শোকজ করল কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেফতার, ইয়াবা-হেরোইন-গাঁজা উদ্ধারপোরশায় পটল পাতার বড়ায় জীবিকা নির্বাহ শফিকুলেরসিংড়ায় সফল চাষী অ্যাপস ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে সচেতনতামূলক সভামালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানগোদাগাড়ীতে অবৈধ মাটি কাটার দায়ে যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতজন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের সহ-সভাপতি মনোজিৎ সরকাররহনপুরে জামায়াতের কর্মী সম্মেলননিয়ামতপুরে ১২ বোতল ‘স্ক্যাফ’সহ ১ মাদক কারবারি গ্রেপ্তাররাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎরাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশশিক্ষার্থীদের সুনাগরিক হিসেবেগড়ে ওর্ঠা আহ্বান ভূমিমন্ত্রীররেস্তোরায় সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে নগরীতে মানববন্ধন
Home >> টপ নিউজ >> বিশেষ নিউজ >> বরেন্দ্রর রুক্ষ মাটিতে ফলছে মিষ্টি আঙ্গুর বাণিজ্যিকভাবে চাষের নতুন সম্ভাবনা

বরেন্দ্রর রুক্ষ মাটিতে ফলছে মিষ্টি আঙ্গুর বাণিজ্যিকভাবে চাষের নতুন সম্ভাবনা

ধূমকেতু প্রতিবেদক,মুক্তার হোসেন,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীসহ সামগ্রিক বরেন্দ্র অঞ্চলের রুক্ষ ও লাল মাটিতে এবার বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের এক বিশাল সম্ভাবনা উঁকি দিচ্ছে। কৃষি বিশেষজ্ঞদের মতে, এই অঞ্চলের পর্যাপ্ত সূর্যালোক এবং সঠিক জাত নির্বাচন করে সঠিক পরিচর্যা নিশ্চিত করতে পারলে আঙ্গুরের চমৎকার ফলন পাওয়া সম্ভব। চলতি মৌসুমে পরীক্ষামূলক চাষেই কৃষকদের মাঝে অভাবনীয় সাড়া পাওয়া গেছে।

প্রথমবারেই বাজিমাত: দুই কৃষকের অভাবনীয় সাফল্য গোদাগাড়ী উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার উপজেলায় মোট ১ বিঘা ২ কাঠা জমিতে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ করা হয়েছে। প্রথমবারেই ফলন ও দাম দেখে মুখে হাসি ফুটেছে স্থানীয় চাষিদের।

উদ্যোক্তা মনিরুজ্জামানের সাফল্য: দেওপাড়া ইউনিয়নের ঈশ্বরীপুর গ্রামের উদ্যমী কৃষক মনিরুজ্জামান মনির পরীক্ষামূলকভাবে এক বিঘা জমিতে আঙ্গুর চাষ শুরু করেছিলেন। তিনি বলেন, “রুক্ষ মাটিতে আঙ্গুরের এমন ফলন হবে ভাবিনি। বাজারে ভালো সাড়া পাচ্ছি, যা আমাকে আগামীতে আরও বড় পরিসরে চাষ করার আত্মবিশ্বাস জুগিয়েছে।

“বসতভিটায় সাব্বিরের চমক: গোদাগাড়ী পৌর এলাকার আলীপুরের কৃষক সাব্বির হোসেন তাঁর বাড়ির আঙিনায় পড়ে থাকা মাত্র ২ কাঠা ফাঁকা জমিতে আঙ্গুর চাষ করে বাজিমাত করেছেন। সাব্বির হোসেন জানান, তাঁর বাগানের উৎপাদিত আঙ্গুর বাজারে প্রতি কেজি ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এই অভাবনীয় লাভ দেখে তিনি ইতিমধ্যেই আগামী মৌসুমের জন্য আরও তিন বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের উদ্দেশ্যে চারা রোপণ সম্পন্ন করেছেন।

গোদাগাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ জানান, বরেন্দ্র অঞ্চলের মাটি পরীক্ষামূলক আঙ্গুর চাষের জন্য অত্যন্ত উপযোগী বলে প্রমাণ পাওয়া গেছে। প্রথমবারের এই যুগান্তকারী সাফল্য পুরো বরেন্দ্র অঞ্চলে আগামীতে ব্যাপকভাবে বাণিজ্যিক আঙ্গুর চাষের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহযোগিতা দেওয়া হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031