ধূমকেতু প্রতিবেদক,তারাগঞ্জ: রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বরাতী উচ্চ বিদ্যালয়ের ৩ জন শিক্ষক ও ১জন চতুর্থ শ্রেণির কর্মচারীর অবসর জনিত বিদায় সংবর্ধনা এবং এস.এস.সি- ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৬ এপ্রিল বরাতী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কবিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডহক কমিটির সদস্য তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক আশরাফুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বরাতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, বরাতী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী শেখ ফরিদ উদ্দিন। এছাড়াও অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ছাত্র- ছাত্রী অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক আমিনুল ইসলাম (মিন্টু), এমদাদুল হক, আব্দুল জলিল, ১জন চতুর্থ শ্রেণির কর্মচারী সয়েব আলীর অবসর জনিত বিদায় সংবর্ধনা এবং এস.এস.সি- ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানান অতিথিগণ।


