ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা। দ্রুত এ হামলা ও আগ্রাসন বন্ধের দাবিতে নন্দীগ্রাম উপজেলা জামায়াত, নন্দীগ্রাম উপজেলা আইম্মা পরিষদ, নন্দীগ্রাম উপজেলা ওলামা পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ সাধারণ জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার (৭ এপ্রিল) বাদ আছর নন্দীগ্রাম কলেজ জামে মসজিদ চত্বর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
এরপর নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনজুরুল ইসলাম রাজু, বিএনপি নেতা মাওলানা ফজলে রাব্বী তোহা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহমান, সাবেক আমির আনোয়ারুল হক।
এসময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল আলিম, অর্থ সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি আমিরুল ইসলাম মোমিন, পৌর ছাত্র শিবিরের সভাপতি রাশেদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা আইম্মা পরিষদের সভাপতি আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মোসাদ্দেক বিল্লাহ, উপজেলা ওলামা পরিষদের সেক্রেটারি মুফতি ওমর ফারুক, মুফতি সাইফুল ইসলাম, মাওলানা আরিফুল ইসলাম ও ইসলামী ছাত্র আন্দোলন বগুড়া জেলা শাখার সভাপতি আবু নাঈম প্রমুখ।


