ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হ্যাভেন ফ্ল্যাওয়ার স্কুল এন্ড কলেজের এস.এস.সি- ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৮ এপ্রিল হ্যাভেন ফ্ল্যাওয়ার স্কুল এন্ড কলেজের আয়োজনে বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধি ও তারাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন হ্যাভেন ফ্ল্যাওয়ার স্কুল এন্ড কলেজের শিক্ষক নিমাই রায়।
এছাড়াও অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ছাত্র- ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিদ্যালয়ের এস.এস.সি- ২০২৫ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানান অতিথিগণ।


