ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুজ্জামান টিটো ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহি রাজিউন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ তে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে অসুস্থ ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যা ৭ টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের জানাজার নামাজের সময় এখন পর্যন্ত জানা যায়নি।


