ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : বাংলাদেশের রপ্তানি পন্য পরিবহনে ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের ঘটনায় কোন প্রভাব পড়েনি রহনপুর রেলবন্দরে।
গত ২০২১ সালে বাংলাদেশের রহনপুর ও ভারতের সিঙ্গাবাদ রেলরুট দিয়ে ভারত নেপালকে ট্রানজিট সুবিধা দেয়ায় বর্তমানে নেপালের সাথে বাংলাদেশের রেলপথে পন্য পরিবহন হয়ে থাকে। এছাড়া সম্প্রতি মংলা বন্দর থেকে খুলনার রেল যোগাযোগ স্থাপন হওয়ায় নেপাল মংলা বন্দর দিয়ে আমদানি করা পন্যসামগ্রি এ রেলরুট দিয়ে নেপালে নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন সম্প্রতি রহনপুর রেলবন্দর পরিদর্শন করা বাংলাদেশ নিযুক্ত নেপালের সহকারী হাই কমিশনার।
রহনপুর রেলওয়ে স্থলবন্দরে কর্মরত স্টেশন ম্যানেজার মামুনুর রশীদ জানান, ঈদের ছুটির পর গত ৩ দিনে ভারতীয় পন্যবাহী ৩ টি র্যাক রহনপুর রেলবন্দর হয়ে গন্তব্যে চলে গেছে। গত ৩ বছরে নেপালে এ রুট দিয়ে নেপালে কোন পণ্য সামগ্রি রপ্তানি না হওয়ায় ভারতের ট্রানশিপমেন্ট প্রত্যাহারের কোন প্রভাব পড়েনি বলে তিনি জানান।
রহনপুর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা সৈকত জানান, যেহেতু এ রেলবন্দর দিয়ে বর্তমানে রপ্তানি কার্যক্রম চালু নেই সেহেতু ভারতীয় সিন্ধান্তের কারণে এর কোন প্রভাব পড়বে না।


