ধূমকেতু প্রতিবেদক : গাজায় ফিলিস্থিনের নিরীহ নিরপরাধ মানুষের ওপর দখলদার ইহুদিবাদী ইসরাইল কর্তৃক নির্মম গণহত্যার প্রতিবাদ ও অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধের দাবি জানিয়েছে গণ অভ্যুত্থান-২৪ চেতনা পরিষদ রাজশাহী।
গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদ রাজশাহীর এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, দখলদার ইসরাইল গাজার ওপর বর্বর হামলা চালিয়ে গাজাকে ধ্বংসস্তুপে পরিণত করেছে। সেই সাথে নারী ও শিশুসহ এ পর্যন্ত প্রায় ৬০ হাজার ফিলিস্থিনিকে হত্যা করেছে। লাখ লাখ ফিলিস্থিনি আহত অবস্থায় বিনা চিকিৎসায় কাতরাচ্ছে। বাড়ি-ঘর হারিয়ে খোলা আকাশের নীচে খাদ্য ও বিনা চিকিৎসায় দিনাতিপাত করছে। বর্বর ইহুদিরা তাদের এই বর্বরতা আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্ব মানবতাকে আজ তারা পদদলিত করে নির্বিচারে এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এই অবস্থার নিরসন হওয়া দরকার। শীঘ্রই এই বেআইনী ও বর্বর হামলা বন্ধ করে নিরীহ ফিলিস্থিনের মানুষজনকে তাদের সুষ্ঠু ও সুন্দরভাবে বেঁচে থাকার দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে স্বাক্ষরকারীরা হলেন গণঅভ্যুত্থান-২৪ চেতনা পরিষদ রাজশাহীর সভাপতি বিশিষ্ট নদী গবেষক মাহবুব সিদ্দিকী, সহ সভাপতি যথাক্রমে ডা: নাজিব ওয়াদুদ, সাংবাদিক মোহাম্মদ জুলফিকার, রাবি রেজিষ্টার প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদ, সাধারণ সম্পাদক দৈনিক নতুন পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব।
নির্বাহী সদস্য যথাক্রমে- বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, বরেন্দ্র জাদুঘরের পরিচালক প্রফেসর ড. কাজী মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা চৌধুরী এস মনিরুল ইসলাম জোহা, রিডার সভাপতি তৌফিকুর রহমান লাভলু, বিশিষ্ট সাংবাদিক সরদার আবদুর রহমান, রাবি হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. দিল আরা হোসেন, বিশিষ্ট সাংবাদিক রেজাউল করিম রাজু, ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংস্কৃতিক সম্পাদক ডা: মো: আফজালুর রহমান সিদ্দিকী মুকুল, রাজশাহী জর্জ কোর্টের জিপি এ্যাড. মাইনুল আহসান পান্না, রাকাবের সহকারী মহাব্যবস্থাপক কবি মোস্তাক রহমান।
সদস্য যথাক্রমে- রাজশাহী ড্যাবের সভাপতি ডা: ওয়াসিম হোসেন, সাংবাদিক আব্দুস সবুর, রাবি চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলী, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইণ্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুলতান মাহমুদ সুমন, নদী ও পরিবেশ বাচাঁও আন্দোলনের সাধারণ সম্পাদক এ্যাড. হোসেন আলী পিয়ারা, বীরমুক্তিযোদ্ধা নূর হোসেন মোল্লা, রাজশাহী বারের সাধারণ সম্পাদক এ্যাড. জমশেদ আলী, কথাশিল্পী মঈন শেখ, পুলিশ লাইনস হাসপাতালের ডা: রানা মাহফুজুল হক, রাবি উর্দু বিভাগের প্রফেসর ড. সামিউল ইসলাম, রুয়েটের প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার, রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, কথাশিল্পী মনির বেলাল।
আরও সদস্য যথাক্রমে- জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহীর সভাপতি এ্যাড. শামসাদ বেগম মিতালী, রাজশাহী বারের প্রাক্তন সাধারণ সম্পাদক এ্যাড. পারভেজ তৌফিক জাহেদী, লেখক ও গবেষক কর্ণেল (অব.) লুৎফুল হক, প্রকৌশলী সাব্বির সুলতান, অগ্রণী ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম মো: গোলাম কামরান, হেরিটেজ রাজশাহীর প্রাক্তন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ডন, কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের প্রফেসর ড. রেজাউল করিম, রাকাবের অবসরপ্রাপ্ত এজিএম বীর মুক্তিযোদ্ধা মো: আইবুর রহমান, ক্রীড়া সংগঠক হাসিনুর রহমান টিংকু, সমাজ সেবী শামসাদ জাহান, রাবি পাবলিক এ্যাডমিনিস্ট্রেশনের প্রফেসর ড. পারভেজ আজহারুল হক, রেডিও পদ্মার চেয়ারম্যান গোলাম মোর্তুজা, এ্যাড. মুরাদ মোর্শেদ, সাংবাদিক ফয়সাল আহমেদ।


