ধূমকেতু প্রতিবেদক : বাংলা নববর্ষ ১৪ ৩২ উদযাপন উপলক্ষে বাউয়েটের আবাসিক হলসমূহে বিভিন্ন কর্মসূচি পালন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডের জেনারেল মোঃ মিজানুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার কর্নেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অবঃ), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অবঃ), রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল কে এফ এ সোহেল (অবঃ), বড়াল হলের প্রভোস্ট আলমুস্তাসিম মাহমুদ , বনলতা হলের প্রভোস্ট রুমানা শারমিন বর্ষা, ডেপুটি রেজিস্ট্রার (এডমিন) মেজর মনজিনুল মুবীন (অবঃ) ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) মোঃ আশরাফুল ইসলাম। হলের ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উপস্থাপনা করেন তিসা ও ইকরা।


