IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ফিলিস্তিনিতে ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশ সাংবাদিক সংস্থার মানববন্ধন ও সংহতি সমাবেশ

ফিলিস্তিনিতে ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশ সাংবাদিক সংস্থার মানববন্ধন ও সংহতি সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনির গাজা ও রাফায় বর্বরোচিত ও নারকীয় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ অসংখ্য মানুষ ও শিশু নিহত হয়েছে। হত্যাকান্ড চলমান রয়েছে। এর প্রতিবাদে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ, জেলা ও মহানগর শাখার আয়োজনে মানববন্ধন ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা রফিকুল আলম। সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সভাপতি গুলবার আলী জুয়েল।

সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সংস্থার আহ্বায়ক সাবেক অধ্যক্ষ সরকার শরিফুল ইসলাম, সদস্য সচিব ও আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক অধ্যাপক আফজাল হোসেন, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় সদস্য মুঞ্জুয়ারা খাতুন, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল করিম বাবলু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাতেন ও সমাজসেবক ও সংবাদকর্মী ওয়ালিউর রহমান বাবু, রুপরেখা কিশোর মেলার সভাপতি ইবরাহিম হায়দার, হেলেন খান ।

বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রকি সঞ্চালনায় বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগ, জেলা ও মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ, সংবাদকর্মীসহ বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীগণ এবং শুধি সমাজ এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সমাবেশে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনির গাজা ও রাফায় ইসরায়েলী দখলদার বাহিনী বর্বরোচিত হামলা চালিয়ে নির্মমভাবে শিশু, নারীসহ সকল মানুষকে হত্যা করছে। সেইসাথে হত্যা করছে সাংবাদিকদের। এপর্যন্ত ২১১জনের বেশী সাংবাদিককে হত্যা করা হয়েছে। গুড়িয়ে দেয়া হয়েছে মুসলিমদের প্রার্থনার স্থান যেমন মসজিদ, মাদ্রাসা ও মাজার শরীফ, বসবাসের সকল স্থাপনা, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালসহ সকল স্থাপনা।

তারা আরো বলেন, ইসরায়েল আসলে যুদ্ধ করছেনা। ইসলায়েল দখল করছে। তারা যুদ্ধের সকল নিয়ম ও আইন ভঙ্গ করলেও মুসলিম বিশ্ব এখানো চুপচাপ রয়েছে। সেইসাথে মানবাধিকার সংস্থাগুলোও নিরব ভূমিকা পালন করছে। আর জাতি সংঘ সস্তা বিবৃতি দিয়ে নিজেদের নির্দোষ ভূমিকা পালন করছে। তারা সকলেই নিজেদের স্বার্থ দেখছে বলে উল্লেখ করেন তারা। তারা বলেন, মুসলিম বিশ্ব একত্রিতভাবে যদি ইসলায়েলের উপরে হামলা করে তাহলে ইসরায়েলকে এক ঘন্টার মধ্য ধুলিস্যাৎ করে দেয়া সম্ভব।

নেতৃবৃন্দ আরো বলেন, ইসরায়েলকে আমেরিকা ও ভারত সরাসরি সহযোগিতা করছে। এছাড়াও ভারতে মুসলিমদের উপরের চলছে নির্যাতন। এ অবস্থায় উপস্থিত নেতৃবৃন্দ বিশে^র সকল মুসলিম দেশকে একত্রিত হওয়ার আহ্বান জানান। এছাড়াও ইসরায়েলী, আমেরিকান ও ভারতীও পন্য বর্জনসহ সকল প্রকার কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান তারা। সেইসাথে বাংলাদেশের সকল মসুলিম জনগণ ফিলিস্তিনির পাশে আছে বলে উল্লেখ করেন নেতৃবৃন্দ। শেষে সভাপতি সবাইকে ধন্যাবাদ জানিয়ে কর্মসূচী শেষ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31