ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকারীদের বিচারের দাবিতে বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ এপ্রিল) বিকালে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী।
আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা নবীর শেখ, শাহীন শেহজাদ, সিজান আহম্মেদ, মেহেদী হাসান, আল-আমিনসহ উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মী।


