IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> রাজশাহী >> মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে পিতাকে হত্যা, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ কমিশনার

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে পিতাকে হত্যা, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ কমিশনার

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে পিতাকে হত্যা, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ কমিশনার

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে পিতাকে হত্যা, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ কমিশনার

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর তালাইমারী এলাকায় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পিতা আকরাম হোসেনকে নির্মমভাবে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।

তিনি শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১টা ৪৫ মিনিটে বোয়ালিয়া থানাধীন তালাইমারী শহীদ মিনার এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন, শোক প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।

উল্লেখ্য, তালাইমারী এলাকার বাসিন্দা আকরাম হোসেনের কন্যাকে কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি নিয়ে আকরাম প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে ভয়ভীতি দেখায়। ঘটনার দিন রাতে তালাইমারী শহীদ মিনার এলাকায় আকরাম হোসেনকে একা পেয়ে অভিযুক্তরা ইট দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পরপরই আরএমপি কমিশনার অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারে নির্দেশ দেন।

তিনি জানান, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় সন্দিগ্ধ আসামি রুমেলকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানা পুলিশ এবং র‌্যাবের সহায়তায় এজাহার নামীয় মূল আসামি নান্টু ও খোকনকে গ্রেপ্তার করা হয়। অচিরেই অন্যান্যদের আটক করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে আরএমপি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

আরএমপি কমিশনার বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সবসময় তৎপর রয়েছে। তিনি আরও জানান, এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি মেট্রোপলিটন এলাকার সকল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধেও নিয়মিতভাবে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) নাজমুল হাসান, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: রিয়াজুল ইসলামসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31