IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মদিনা শহরকে কটাক্ষ্য করে হিন্দু যুবকের ফেসবুকে পোস্ট তারাগঞ্জে মহাসড়ক অবরোধ

মদিনা শহরকে কটাক্ষ্য করে হিন্দু যুবকের ফেসবুকে পোস্ট তারাগঞ্জে মহাসড়ক অবরোধ

ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের বাড়োঘরিয়া গ্রামের ১ হিন্দু যুবক মুসলিমদের পবিত্র ভূমি সৌদি-আরবের মদিনা শহরকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটাক্ষ করে পোস্ট করায় রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার বাবনদিঘি মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সাধারণ জনতা। আজ মঙ্গলবার দুপুরে মহাসড়ক অবরোধ করে তাঁরা ওই যুবককে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায়।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা হলে তাঁরা এই প্রতিনিধি কে বলেন, সম্প্রতি উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী ১যুবক ফেসবুকে মুসলিমদের পবিত্র স্থান মদিনাকে কটাক্ষ্য করে একটি ভিডিও পোস্ট করে। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ দুপুরে হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদ ও রংপুর- দিনাজপুর মহাসড়কের বামনদিঘি নামক স্থানে বিক্ষোভ করে ওই যুবককে গ্রেপ্তারের দাবি জানান। এতে মহাসড়কের দুই পাশে যানজট দেখা দেয়। পরে স্থানীয় জন প্রতিনিধিগণরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীদের দাবি, সকাল থেকে প্রশাসনকে বললেও ওই যুবকে গ্রেপ্তারে কোনো ভূমিকা রাখেন নাই। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দবি করেন তাঁরা। স্থানীয় ইকরচালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুল ইসলাম বলেন, ‘আমাদের পবিত্র স্হান মদিনাকে নিয়ে এক হিন্দু ছেলে কটাক্ষ্য করে ফেসবুকে পোস্ট দিয়েছে। তার শাস্তির দাবিতে বামনদীঘি এলাকায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন হয়। খবর পেয়ে ইউপি সদস্যদের নিয়ে সেখানে উপস্থিত হয়ে জনতাকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়া হয়। এখন গাড়ি চলাচল করছে।

তারাগঞ্জ থানার ওসি সাইদুল ইসলাম বলেন, সকালে হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়েছি। তাকে গ্রেপ্তারের অভিযান চলছে। তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা বলেন, ‘ঘটনাটি শোনার পর আমি ডিসি স্যারের সঙ্গে কথা বলেছি। ওই যুবককে গ্রেপ্তারের জন্য পুলিশকে বলছি।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31