IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> শিক্ষা >> লিড নিউজ >> কুষ্টিয়ার ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী শতভাগ অনুপস্থিত

কুষ্টিয়ার ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী শতভাগ অনুপস্থিত

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : কুষ্টিয়ার দৌলতপুরে ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ পরীক্ষার্থী অনুপস্থিত থাকায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সীমান্তবর্তী ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়ের চলতি ২০২৫ সালে ১৫জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও একজনও পরীক্ষায় অংশ না নেওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. শফিউল ইসলাম। তিনি বলেন, প্রতিবছর এসএসসি পরীক্ষার্থী থাকলেও এবছর একজনও নেই কেন তা গুরুত্ব সহকারে বিবেচনা করে উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসন যৌথভাবে বিদ্যালয় কর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলেছেন। নোটিশে উল্লেখ করা হয়, ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় কোন শিক্ষার্থী অংশগ্রহণ করেন নাই এমতাবস্থায় শিক্ষার্থীরা পরীক্ষা কেন দিচ্ছে না এবং এ বিষয়ে আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কেন উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে না তাহা পত্রপ্রাপ্তির ৩ কার্য দিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। পরীক্ষা না দেওয়ার বিষয়ে স্থানীয় এক অভিভাবক বলেন, জাতীয় ও স্থানীয় পত্রিকায় খবর প্রকাশ হলে উপজেলা শিক্ষা অফিস ও প্রশাসন নড়ে চড়ে বসেন। পরে তারা খোঁজ নিয়ে দেখেন ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয় থেকে ফরম পূরণ করা ১৫ জন পরীক্ষার্থীর কেউই অংশ নেয়নি। সংবাদ প্রকাশের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষকও ঘটনাটি ধামাচাপা দিতে ও প্রশাসনকে ম্যানেজ করতে ব্যস্ত হয়ে পড়েছেন।

কারণ দর্শানো নোটিশ প্রসঙ্গে দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শফিউল ইসলাম জানান, বিদ্যালয় কর্তৃপক্ষের অবহেলা এবং নিয়মিত পাঠদান না হওয়ায় এই পরিস্থিতির জন্য দায়ী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে স্কুল কর্তৃপক্ষকে কেন ১৫ জন পরীক্ষার্থীর কেউই পরীক্ষায় অংশ নেয়নি তা লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী বলেন, এটা শুধু একটি স্কুল নয়, পুরো উপজেলার শিক্ষাব্যবস্থার ওপর আঘাত। উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস এই ঘটনায় যৌথ তদন্ত শুরু করেছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। উল্লেখ ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ধর্মদহ মাধ্যমিক বিদ্যালয়টি ২০০২ সালে মাধ্যমিক পর্যায়ে (সেকেন্ডারি) এমপিওভুক্ত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31