IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> শিক্ষা >> তানোরে বালিকা হাফিজিয়া মাদ্রাসার নাবালক ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

তানোরে বালিকা হাফিজিয়া মাদ্রাসার নাবালক ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে তালিমুন নেসা বালিকা হাফেজিয়া মাদ্রাসার ১৩ বছরের নাবালক শিক্ষার্থীকে নিয়ে উধাও হয়েছেন ওই মাদ্রাসার হাফেজ মাওলানা মোতাহার মন্ডল বলে নিশ্চিত করেন স্থানীয়রা। সে ওই মাদ্রাসার পরিচালক ও শিক্ষক । তানোর পৌর সদর এলাকার আমশো মথুরাপুর গ্রামে অবস্থিত মাদ্রাসা । শিক্ষক হাফেজ মোতাহারের বাড়ি আমশো তাতিয়াল পাড়ায়। সে তজরুল ইসলামের ছেলে।

গত সোমবার সন্ধ্যার দিকে মাদ্রাসা থেকে উধাও হওয়ার ঘটনা ঘটে। সারা রাত দুজনে শহরের হোটেলে ছিল বলে স্থানীয়রা নিশ্চিত করেন। এখবর ছড়িয়ে পড়লে দুই সন্তানের জনক হাফেজ শিক্ষক মোতাহারের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন গ্রামবাসী। বর্তমানে ঘটনাটি টক অব দ্যা তানোরে পরিনত হয়ে পড়েছে। হাফেজ নামের কলঙধারীর এমন কর্মকান্ডে চরম বিব্রত অভিভাবক মহল। তবে ঘটনাটি রফাদফা করতে মরিয়া শিক্ষককের সহযোগীরা বলেও অভিযোগ উঠেছে।

ওই হাফেজ নামের শিক্ষকের কাছে নিজেদের মেয়েকে আর নিরাপদ মনে করছেন না অভিভাবক মহল ও গ্রামের জনসাধারণ। ফলে হাফেজ নামের শিক্ষক কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলুক শাস্তির দাবি মেয়ের পরিবারসহ গ্রামবাসী ও অভিভাবক মহলের। যাতে করে এমন ন্যাক্কার জনক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

স্থানীয়রা জানান, চলতি মাসের ২১ এপ্রিল সোমবার নানা প্রলোভন দেখিয়ে তালিমুন নিসা বালিকা মাদ্রাসার নাবালক শিক্ষার্থীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দেন শিক্ষক হাফেজ মাওলানা মোতাহার হোসেন। সারা রাত শিক্ষক ও ওই শিক্ষার্থী মাদ্রাসায় না আসায় পরদিন মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় খোঁজাখুজি। এরই এক পর্যায়ে উভয়ের অভিভাবক জানতে পারেন মঙ্গলবার সকালে লম্পট হাফেজ ও নাবালক শিক্ষার্থীকে নিয়ে তার খালার বাড়ি কামারগাঁ ইউপির ছাঐড় হরিপুর গ্রামে আছেন। মঙ্গলবার সন্ধ্যার দিকে উভয়ের অভিভাবক গিয়ে হাফেজ ও নাবালক শিক্ষার্থীকে এনে হাফেজের বাড়িতে রাখেন। রাত কাটানোর পর পরদিন ২৩ এপ্রিল বুধবার ওই শিক্ষার্থীর পিতাসহ গ্রামের লোকজন হাফেজ মোতাহারের বাড়িতে গিয়ে শিক্ষার্থীকে নিয়ে আসেন। সেখানেই মেয়ের পিতা সবাইকে জানায় আমার মেয়ের কাছ থেকে ৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

গ্রামের লোকজন জানান, হাফেজ শিক্ষক মোতাহার দীর্ঘ দিন ধরে নাবালক শিক্ষার্থীদের শরীরসহ স্পর্শ কাতর জায়গায় হাত দিয়ে থাকে এমন অভিযোগ অনেক আগের। কিন্তু বিশ্বাস হত না। নাবালক শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যাবার পর সবাই হতবাক। কারন শিক্ষক বিবাহিত। তার সংসারে ৪০ দিনের এক ছেলে ও সাড়ে চার বছরের এক মেয়ে রয়েছে। তারপরও কিভাবে নাবালক শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যায়। আসলে সে নারীলিপ্সুক, নারীলোভী, এদেরকে সমাজচ্যুত থেকে শুরু করে যত রকমের শাস্তি আছে দেয়া দরকার। কারন নিজ মাদ্রাসার শিক্ষার্থী যখন হাফেজ শিক্ষকের কাছে নিরাপদ না, তাহলে বুঝতে হবে কি ধরনের চরিত্র তাঁর। অবশ্যই সে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেছে, পরিক্ষা করলেই ধরা পড়বে। মেয়ের পরিবার যদি টাকার বিনিময়ে রফাদফা করে আমরা গ্রামের লোকজন তাকে শাস্তি দিব। আমরা চাই নাবালক শিক্ষার্থীর অভিভাবকরা আইনের আশ্রয় নিবে। আগে শুনতাম কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ হয়েছে, ছাত্র ছাত্রী লাপাত্তা বা শিক্ষক ছাত্রী কে নিয়ে পালিয়ে যায়। কিন্তু বালিকা হাফেজিয়া মাদ্রাসায় পালিয়ে যাওয়া বা উধাও হওয়ার মত ঘটনা ঘটছে। তাহলে ছেলে মেয়েকে কোথায় দিবে অভিভাবকরা।

তবে ঘটনা জানতে মাদ্রাসায় খোঁজ করে হাফেজ শিক্ষক মোতাহারকে পাওয়া যায়নি। তার ব্যবহিত ০১৭৬৫ ০৮২২৬১মোবাইল নম্বরে ফোন দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন বলেন, এঘটনায় নাবালক শিক্ষার্থীর পিতা থানায় অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31