IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজনীতি >> দুর্গাপুরে চাঁদাবাজি ও বিএনপির বিরুদ্ধে অপ্রচারের অভিযোগে বিক্ষোভ মিছিল

দুর্গাপুরে চাঁদাবাজি ও বিএনপির বিরুদ্ধে অপ্রচারের অভিযোগে বিক্ষোভ মিছিল

ধূমকেতু প্রতিবেদক,দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে আওয়ামী লীগের দোসর ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কথিত সাংবাদিক শাহাবুদ্দিনের চাঁদাবাজি ও বিএনপির বিরুদ্ধে অপ্রচারের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠন। গতকাল বোরবার(২৭ এপ্রিল) বিকেলে দুর্গাপুর ফাযিল ডিগ্রি মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে উপজেলা জিয়া চত্বরে এসে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কামারুজ্জামান আয়নালের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও সাবেক দুর্গাপুর পৌরসভার মেয়র সাইদুর রহমান মন্টু। তিনি তার বক্তব্যে বলেন, উপজেলার আনাচে-কানাচে থাকা পতিত সরকারের প্রেতাত্মারা অস্ত্রবাজি, দখলবাজি, চাঁদাবাজি করছে। এমনকি সাংবাদিকতার মতো মহান পেশার নাম ভাঙিয়ে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। এসব সন্ত্রাসী চাঁদাবাজদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরো বলেন, কথিত সাংবাদিক শাহাবুদ্দিন ছাত্র লীগ করতেন। এ সুযোগে তিনি বিভিন্ন জায়গায় সাংবাদিকদের পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেন। এখন বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপ্রচার চালিয়ে যাচ্ছেন। এসব ঘটনা নিয়ে কথিত সাংবাদিক শাহাবুদ্দিনকে বিক্ষুদ্ধ জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন। আপনার সবাই সজাগ থাকুন। একে যেখানে পাবেন আইন শৃঙ্খলা বাহিনার হাতে তুলে দিবেন।

এ সময় অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ইমাম হাসান ফারুক সুমন,উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জুবায়েদ হোসেন। প্রতিবাদ সভায় আরো উপস্থিত ছিলেন, পৌর সভাপতি আজিজ মন্ডল, পৌর বিএনপির আহ্বায়ক মো. হাসানুজ্জামান লাল্টু, পৌর বিএনপির সদস্য সচিব হাসান রেজাউল করিম স্বপন,পৌর বিএনপির সাধারন সম্পাদক রফিক মন্ডল, বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আজাদ রেজাউল করিম রেজা,সাবেক উপজেলা যুবদলের সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আজম, জেলা যুবদলের সদস্য রেন্টু,কৃষক দলের সদস্য সচিব মোহাইমিনুল হক রেন্টু, ছাত্রদল নেতা সাকিব,রিমন, প্রমুখ।

প্রসঙ্গত, একটি নিজস্ব অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক শাহাবুদ্দিন গত শনিবার বিকেলে উপজেলার নারায়ণপুর গেলে গণধোলাইয়ের শিকার হোন। বিক্ষুদ্ধ জনতার দাবি, এই শাহাবুদ্দিন দীর্ঘ দিনধরে এলাকাজুড়ে সাংবাদিক পরিচয় দিয়ে মানুষকে ব্যাপক হয়রানির ও চাঁদাবাজি করে আসছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31