ধূমকেতু প্রতিবেদক : ‘আমাদের নার্স। আমাদের ভবিষ্যৎ। নার্সিং পেশার উন্নতি অর্থনীতির সমৃদ্ধি।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীতে আন্তর্জাতিক নার্স দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠিত।
এ উপলক্ষে সোমবার (১২ মে) সকাল ৯ টার দিকে নগরীর লক্ষ্মীপুর বাকীর মোড়স্থ নিজস্ব হাসপাতাল ভবন থেকে একটি বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা বের করা হয়।
র্যালীটি নগরীর বাইপাস সড়ক হয়ে দাসপুকুর মোড় প্রদক্ষিণ শেষে হাসপাতাল ভবনে এসে আলোচনা অনুষ্ঠানে মিলিত হয়।
অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সহ সভাপতি-১ খন্দকার এনায়েত হোসেন বাবুর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন।

অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য কদম শহরে এক বিঘা জমি দান করার ঘোষণা দেন সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন।
এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র কোষাধক্ষ মোঃ মনোয়ার হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ অব্দুল গফুর, নির্বাহী সদস্য মোঃ এনামুল হকসহ আজীবন সদস্যবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহী’র সহকারী পরিচালক ডাঃ মোঃ তাজমিলুর ইসলামসহ হাসপাতালের সকল ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট রাজশাহীতে কর্মরত সকল নার্সকে ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সবশেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


