IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> শিক্ষা >> রাতী উচ্চ বিদ্যালয় মাঠে হাঁটুপানি, শিক্ষক-শিক্ষার্থীদের চরম দুর্ভোগ!

রাতী উচ্চ বিদ্যালয় মাঠে হাঁটুপানি, শিক্ষক-শিক্ষার্থীদের চরম দুর্ভোগ!

ধূমকেতু প্রতিবেদক,তারাগঞ্জ : বরাতী উচ্চ বিদ্যালয় মাঠে হাঁটুপানি, শিক্ষক-শিক্ষার্থীদের চরম দুর্ভোগ। রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বরাতী উচ্চ বিদ্যালয়ের মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চরম দূর্ভোগে পড়ছে শিক্ষক ও শিক্ষার্থীগণ। মাঠে পানি বেড়ে এক পর্যায়ে শ্রেণিকক্ষে প্রবেশ করেছে। বিদ্যালয়ের চারপাশ উঁচু এবং বিদ্যালয়ের মাঠ নিচু হওয়ায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় ও কয়েক দিনের ভারী বৃষ্টিপাতের ফলে সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে। নিষ্কাশন ব্যবস্থার অভাবে বছরে প্রায় ৬মাস এমন জলাবদ্ধতায় শিক্ষক ও শিক্ষার্থীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বরাতী উচ্চ বিদ্যালয় ও বরাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠেই হাঁটুপানি বিরাজ করছে। দুটি শিক্ষা প্রতিষ্ঠান এক সাথে। শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যাও অনেক বেশী। মাঠে পানি জমে থাকার কারনে শিক্ষার্থীরা স্কুলের কক্ষে যেতে পোহাতে হচ্ছে দুর্ভোগ। কেউ আবার পিছলে পড়ে যায় কাদা-পানিতে। কাদা-পানি পাড়ি দিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হয় তাদের। জলাবদ্ধ মাঠের ঘাস ও আগাছার পঁচা দুর্গন্ধে শিক্ষার্থীদের পাঠদান বিঘ্নিত হচ্ছে। বিদ্যালয়ের মাঠে খেলতে না পারায় শিক্ষার্থীরাও পড়ছে চরম বিপাকে।

এমন জলাবদ্ধতায় উপজেলার ইকরচালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অবস্থিত বরাতী হাইস্কুলে। একটি বিল্ডিং বাকি গুলো টিনের ছাউনি ঘরেই দীর্ঘদিন ধরে চলছে পাঠদান। একটু বৃষ্টি হলেই কিংবা আকাশে মেঘ দেখলেই শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে দেখা দেয় শঙ্কা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে উচ্চ বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা প্রায় চাঁরশত। শিক্ষক কর্মচারী মিলে ২৩ জন রয়েছেন। এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছরই বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল করে থাকেন। পিছিয়ে নেই খেলাধুলায়ও।

বিদ্যালয়ের শিক্ষার্থী তাওহিদ তামজিদ সহ বেশ কয়েকজন বলেন, মাঠে জলাবদ্ধতার কারণে নিয়মিত খেলাধুলা ও আলোচনা সভা- সমাবেশ করা যায় না। একটু বৃষ্টি হলেই শ্রেণি কক্ষে আসা-যাওয়া সমস্যা হয়। অনেক সময় যেতে-আসতে শরীরে কাদা লেগে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী বলেন, পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিপাতেই মাঠটি জলাবদ্ধতার সৃষ্টি হয়। বেশি বৃষ্টি হলে মাঠের পানি বেড়ে শ্রেণি কক্ষে প্রবেশ করে। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের ভোগান্তি দেখা দেয়। মাঠের জলাবদ্ধতা দূরীকরণে মাটি ভরাটের কোনো বিকল্প নেই।

জলাবদ্ধতার কারণে একদিকে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে যাচ্ছে। অন্যদিকে পাঠদানও ব্যাহত হচ্ছে। রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহিনুর রহমান বলেন, বরাতী হাইস্কুলের বিষয়ে এখনো কোনো আবেদন হাতে পাইনি। তবে আবেদন হাতে পেলে বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করবো।

উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা বলেন, বরাতী উচ্চ বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার কথা শুনেছি। জুনের পরে কোনোএকটা ব্যবস্থা করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31