IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সভা

গোমস্তাপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সভা

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : ‘স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংগঠন সমূহকে সম্পৃক্তকরণ জরুরী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২৬ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, ডাব্লুিউবিবি ট্রাস্ট, বাংলাদেশ তামাক বিরোধী জোট ও অগ্রদূত বাংলাদেশ এর যৌথ উদ্যোগে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডাক্তার আব্দুল হামিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেলিম সাকলাইন, রহনপুর বিজেপি ক্যাম্পের ইনচার্জ আব্দুল ওয়াদুদ, আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলী চৌধুরী, অগ্রদূত বাংলাদেশ সংস্থার নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল প্রমুখ।

বক্তাগন বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট উপজেলা টাস্কফোর্স কমিটিকে সক্রিয় করতে হবে। সরকারি দপ্তর সমূহ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান, এবং এলাকায় যে সকল তামাক এজেন্সি এবং দোকানদার রয়েছে তাদের তালিকা করে প্রচার প্রচারণা কার্যক্রম বন্ধ করতে হবে। এছাড়াও স্থানীয় এনজিও অগ্রদূত বাংলাদেশকে এ ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সভাপতি বলেন, উপজেলা টাক্সফোর্স এর মাধ্যমে কর্মরত স্থানীয় এনজিও অগ্রদূত বাংলাদেশকে সাথে নিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে। স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারি সংগঠনকে সম্পৃক্ত করনের জন্য ২০২৫-২০২৬ অর্থবছরে বাজেট বরাদ্দ রেখে কার্যক্রম পরিচালনার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন।

আলোচনা সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ, উপজেলায় সকল দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31