ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : গোমস্তাপুর প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিবিষন সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করেছে বিএসএফ। সোমবার রাতের কোন এক সময় তাদের পুশইন করা হয় বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার ভোরে ১৬,বিজিবির বিবিষন বিওপির টহলরত সদস্যরা তাদের ওই সীমান্ত এলাকা থেকে আটক করে।
মঙ্গলবার বিকেলে তাদের গোমস্তাপুর থানা পুলিশের নিকট সোপর্দ করেছে বিজিবি।আটককৃতদের মধ্যে ৪জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু রয়েছে। তাদের বাড়ি কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায়।
১৬,বিজিবির রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,এ ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানিয়ে পত্র দেয়া হয়েছে।


