IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষ
Home >> রাজশাহী >> বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় পবিত্র ঈদুল আজহা বিষয়ক আলোচনা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির সভায় পবিত্র ঈদুল আজহা বিষয়ক আলোচনা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির সভা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, বাঘা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে মাদক, বাল্যবিয়ে, চোরাচালান, পুকুর খনন, সড়ক দুর্ঘটনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এছাড়াও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদগাহ প্রস্তুতি, পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে। এতে দেশের প্রত্যন্ত অঞ্চলে কোরবানির পশুর সরবরাহ, অবাধ চলাচল ও পরিবহন নিশ্চিত করাসহ হাটে যাতে কৃত্রিম সংকট না হয়, সে জন্য হাটে আনার পথে, বাড়িতেও পশু বিক্রি করা যাবে। তবে রাস্তায় হাট বসানো যাবে না। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, বুধবার (২৮ মে) হাটে কোনোভাবেই রোগাক্রান্ত বা অসুস্থ পশু বিক্রি করতে দেওয়া হবে না। এ লক্ষ্যে পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। জনজীবনে কোনো প্রকার অসুবিধার সৃষ্টি না করে, তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

উপজেলার দু’টি পশু হাটে পৌরসভা কর্তৃক, সরকার নির্ধারিত গরু প্রতি ৫০০ টাকা, ছাগল প্রতি ২০০ টাকা হারে হাসিল (খাজনা) আদায় করা হচ্ছে। বাজারের বাইরে পশু বিক্রি করলে ‘হাসিল’ আদায় করাও যাবে না।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, মৎস্য অফিসার তহুরা হক, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার, বাঘা থানার এসআই সেতাফুর রহমান।

আরও উপস্থিত ছিলেন, আনসার ভিডিপি অফিসার সাকিবুল ইসলাম,সাংবাদিক আব্দুল লতিফ মিঞাসহ উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আড়ানী ও বাউসা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিজিবি, ফায়ার সার্ভিস এর ইনচার্জ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31