IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষ
Home >> নগর-গ্রাম >> নাচোলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

নাচোলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

নাচোলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

নাচোলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা। ছবি- ধূমকেতু প্রতিবেদক, নাচোল

ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০টায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে নাচোল খুরশেদমোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব নূরুল ইসলামের সভাপতিত্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘নৈতিক অবক্ষয় ও দূর্ণীতি উন্নয়নের প্রধান অন্তরায়’ শীর্ষক বিতর্কের বিষয়ের উপর মাধ্যমিক পর্যায়ে বিপক্ষে অংশগ্রহণ করে এশিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ও বিতর্কের পক্ষে অংশগ্রহণ করে নাচোল খুরশেদমোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কলেজ পর্যায়ে বিতর্কের পক্ষে নাচোল সরকারী কলেজের শিক্ষার্থী ও বিপক্ষে নাচোল মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা বিতর্কে অংশগ্রহণ করে। বিচারকদের চূড়ান্ত ফলাফলে মাধ্যমিক পর্যায়ে বিতর্কের বিপক্ষ দল এশিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিজয়ী হয় ও শ্রেষ্ঠ বক্তা মুনতাহিনা মৌমি নির্বাচিত হয়।

অপরদিকে কলেজ পর্যায়ে নাচোল মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থরা বিজয়ী হয় ও শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হয় বিপক্ষ দলের মৃদুল হাসান। শেষে বিজয়ী দল, শ্রেষ্ঠ বক্তা ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিতর্ক প্রতিযোগিতায় দূর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য সহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক।

বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল খুরশেদমোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কমিটির সহ সভাপতি ও পীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলেহুদ্দীন, সাধারণ সম্পাদক ও অবসরপ্রাপ্ত শিক্ষক একরামুল হক।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আইসিটি অফিসার সোহেল রানা ও নাচোল থানার এসআই আবুল কালাম আজাদ প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31