ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় বিএনপির উদ্যোগে পৃথক পৃথক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল করা হয়েছে।
শুক্রবার (৩০ মে) বেলা ১১টায় নিতপুর কার্যালয়ে অনুষ্ঠিত এক মিলাদ মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহŸায়ক শফি উদ্দিন মন্ডল।
প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি তৌফিকুর রহমান চৌধুরী।
সভা পরিচালনা করেন সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আজাহার আলী।
এসময় বিএনপি নেতা আব্দুল গণি, গোলাম রহমান, যুবদল আহŸায়ক ইকবাল শাহ্ সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে, একইদিন বিকাল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির আয়োজনে সরাইগাছি দলীয় কার্যালয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি শাহ্ আহম্মেদ মোজাম্মেল হক।
এসময় উপজেলা বিএনপি সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাখিল জাভেদ, সাংগঠনিক সনম্পাদক আবু হোসেন বাবু, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


