ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে গণঅভ্যুত্থান ২৪ চেতনা পরিষদের উদ্যোগে শনিবার (৩১ মে) বিকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নগরীর শাহমখদুম কলেজ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণঅভ্যুত্থান ২৪ চেতনা পরিষদের সভাপতি নদী গবেষক মাহবুব সিদ্দিকী। প্রধান বক্তা ছিলেন কথাশিল্পী ডাক্তার নাজীব ওয়াদুদ।
মূল আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার ইফতেখারুল আলম মাসউদ। সঞ্চালনা করেন গণঅভ্যুত্থান ২৪ চেতনা পরিষদের সাধারণ সম্পাদক কবি সোহেল মাহবুব।
আলোচনায় অংশ নেন ড্যাব রাজশাহীর সভাপতি ডা. ওয়াসিম হোসেন, বরেন্দ্র মিউজিয়াম জাদুঘরের পরিচালক ডক্টর কাজী মোস্তাফিজুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের চেয়ারম্যান ডক্টর দিলআরা, সাংবাদিক সরদার আবদুর রহমান, মোহাম্মদ জুলফিকার, মাহমুদ জামাল কাদেরী, কবি মুস্তাক রহমান, সম্বয়ক মিশকাত মিশু।
আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর জীবন ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণে তাঁর অবদান নিয়ে আলোচনা করেন।


