ধূমকেতু নিউজ ডেস্ক : মীন : কর্মস্থলে কিছু জটিল পরিস্থিতি তৈরি হতে পারে, তর্ক এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। দাম্পত্য সম্পর্কে টানাপোড়েনের আশঙ্কা রয়েছে। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। তবে সামাজিক সুনাম অর্জনের সুযোগ রয়েছে। ব্যবসায় ভালো যোগাযোগ হতে পারে, যদিও অপ্রয়োজনীয় খরচ নিয়ে দুশ্চিন্তা বাড়বে। মনের মতো মানুষের দেখা মিলবে, কিন্তু মাথা ঠান্ডা না রাখলে পরিস্থিতি বিপক্ষে যেতে পারে। স্বাস্থ্য বিষয়ে বিশেষ করে শরীরের ব্যথা-বেদনায় সতর্ক থাকুন।
মিথুন : খরচ ও শত্রু—দুটিই বাড়তে পারে। ব্যবসায় সুযোগ এলেও তা কাজে লাগাতে ব্যর্থ হতে পারেন। চর্মরোগ বা চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে। আত্মীয়দের সহায়তা পেলেও অর্থ অপচয় নিয়ে সংসারে চাপ বাড়তে পারে। পাওনা আদায়ে দেরি ও কর্মক্ষেত্রে অন্যের কথামতো চলার বাধ্যবাধকতা তৈরি হতে পারে। প্রেমে আনন্দ, তবে বাস্তববোধ জরুরি।
কুম্ভ : প্রেমে হতাশা মানসিক চাপ বাড়াবে। প্রতিবেশীর অশান্তির দায়ে বিব্রত হতে পারেন। দীর্ঘ প্রতীক্ষিত ইচ্ছা পূরণে বাধা আসবে। তবে প্রবাসীদের জন্য শুভ সময়। কর্মস্থলে উৎকণ্ঠা থাকলেও কাজের ভালো সুযোগ আসবে। লটারি বা হঠাৎ আয় হতে পারে। পাওনা আদায় ঘিরে অশান্তির সম্ভাবনা।
মকর : ব্যবসায়ে মুনাফা ও ঋণমুক্তির সম্ভাবনা। উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি হবে, তবে শত্রু এবং কাজের ভুল নিয়ে সতর্কতা জরুরি। অম্বল বা হজম সমস্যা বাড়তে পারে। দাম্পত্য কলহে মনঃকষ্ট, তবে শিক্ষার জন্য সময় শুভ।
ধনু : কর্মক্ষেত্রে বন্ধুদের বিরোধিতায় চিন্তা বাড়বে। বুদ্ধির ভুলে চাপে পড়তে পারেন। ব্যবসায়ে তর্ক-বিতর্ক, তবে বন্ধুমহলে আনন্দ লাভের যোগ। সম্পত্তি নিয়ে ভাই-বোনের মধ্যে মতবিরোধ। প্রেমে অগ্রগতি সম্ভব, তবে দুপুরের পর জটিলতা। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হবে।
তুলা : চাকরিতে শুভ যোগাযোগ আসতে পারে, তবে অতিরিক্ত কাজের চাপ ও পারিবারিক সমস্যা ক্লান্তি বাড়াবে। সন্তানের কারণে মানহানির আশঙ্কা। প্রেমে নতুন সম্পর্কের সম্ভাবনা, তবে সম্পত্তি নিয়ে আইনি পদক্ষেপের প্রয়োজন হতে পারে। ব্যবসায়ে চুরির ঝুঁকি রয়েছে।
কর্কট : নিজেকে নিয়ে সমালোচনা ও দিনের শুরুতে বারবার খরচ হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। প্রেমে দুশ্চিন্তা থাকলেও দাম্পত্য শান্তিপূর্ণ হবে। কর্মস্থলে বাধা ও মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে।
বৃষ : প্রেমে আবেগ সংযত রাখা জরুরি। শরীরের ক্ষয় ও পেটের পুরনো রোগ ফিরে আসতে পারে। কাজের ক্ষেত্রে সুনামের সম্ভাবনা থাকলেও অতিরিক্ত হঠকারিতায় বিপদের সম্ভাবনা। ব্যবসায়ে খরচ বাড়বে, কর্মচারীর সহায়তায় ব্যবসা বাড়ার সুযোগ আসবে।
মেষ : ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা। প্রেমে বিতৃষ্ণা আসতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদ ও পাওনা আদায়ে অশান্তি—দুটিই মানসিক কষ্ট বাড়াবে। পড়াশোনায় অগ্রগতি ও নতুন ব্যবসার সুযোগ আসবে।
সিংহ : মধুর ব্যবহারে সুনাম বাড়বে, কিন্তু রাজনৈতিক চাপ, শারীরিক যন্ত্রণা ও মানসিক অবসাদ একসঙ্গে প্রভাব ফেলবে। প্রেমে হঠাৎ বাধা, দাম্পত্যে অশান্তি, অর্থ নিয়ে চিন্তা বাড়বে। তবে ধর্মচর্চা ও পড়াশোনায় উন্নতির সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক : অংশীদারি ব্যবসায়ে লাভের সম্ভাবনা। উচ্চপদস্থ কারও সহায়তা মিলবে। তবে পিতার সঙ্গে মতানৈক্য বা বড় কাজ ব্যর্থ হওয়ার আশঙ্কা রয়েছে। বন্ধুর সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। মাসের শেষে ব্যবসায়ে ভালো লাভ হতে পারে, তবে স্বাস্থ্য ও ঋণ সংক্রান্ত বিষয়ে সচেতন থাকতে হবে।
কন্যা : সন্তানের আচরণে বিস্ময় হতে পারে। কৃষিজীবীদের সময় কিছুটা প্রতিকূল। সম্মানহানি, প্রেমে অপমান এবং আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। তবে ব্যবসায়ে লাভ ও ধনপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি।


