IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পঞ্চগড়ে রিটার্নিং অফিসারের গাড়ি ভাঙচুর

পঞ্চগড়ে রিটার্নিং অফিসারের গাড়ি ভাঙচুর

ধূমকেতু নিউজ ডেস্ক : পঞ্চগড়ে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ ছাড়া ভোটকেন্দ্রের সামনে পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. আলমগীরের গাড়িতে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

সোমবার দুপুর ১২টার দিকে পৌরসভা এলাকার ২নং ওয়ার্ডের কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ, বিজিবি ও র্যা।ব সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এর আগে সকাল ৯টার দিকে শহরের পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কেন্দ্রের বাইরে বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যরা পরিস্থিতি শান্ত করেন।

এ ছাড়া নতুন বস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র, নুরুন আলা নুর কামিল মাদ্রাসাকেন্দ্র এবং পঞ্চগড় উচ্চ বিদ্যালয়কেন্দ্রে বিক্ষিপ্তভাবে ছোট ছোট পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর বলেন, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছিল। বাইরে কিছুটা উত্তেজনা থাকলেও তা শান্ত করা হচ্ছে।

তিনি বলেন, বেলা ১১টার দিকে একদল দুর্বৃত্ত তার গাড়িতে হামলা চালিয়ে পেছনের কাচ ভেঙে দিয়েছে। এ সময় তার সঙ্গে থাকা একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে আইনিব্যবস্থা নেবেন বলে জানান।

পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ বলেন, প্রথমবার ইভিএমে ভোট হওয়ার কারণে ভোটারদের বুঝিয়ে দিতে হচ্ছে। অনেকেই ভুল করার কারণে তাদের বারবার শেখাতে হচ্ছে।

পঞ্চগড় পৌরসভার ১৫ কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। শীত উপেক্ষা করে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দিতে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫ কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ১১ জন। এদের মধ্যে পুরুষ ১৭ হাজার ১৫৩ এবং নারী ভোটার ১৭ হাজার ৮৫৮ জন।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ তিনজন মেয়রপ্রার্থী এবং ৫৩ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31