IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> শিক্ষা >> টপ নিউজ >> বাঘায় এক অধ্যক্ষ’র বিরুদ্ধে মানববন্ধন

বাঘায় এক অধ্যক্ষ’র বিরুদ্ধে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক, বাঘ : রাজশাহীর বাঘায় চাকুরির জন্য দেওয়া টাকা ফেরত না দিয়ে আত্মসাতের অভিযোগে তেঁথুলিয়া-পীরগাছা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ ও ভোকেশনাল ইন্সটিটিউটের অধ্যক্ষ মোজাম্মেল হক এর বিরুদ্ধে মানববন্ধন করেছে ভ’ক্তভূগিরা। সোমবার (০২জুন’২৫) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে অধ্যক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করা হয়। তাতে চাকরি দেওয়ার কথা বলে ৯ জনের কাছ থেকে ৪৮ লক্ষ ৯০ হাজার টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্যকালে স্থানীয় বিএনপি নেতা সহকারি অধ্যাপক (অবঃ) জাহাঙ্গীর হোসেন বলেন, অধ্যক্ষ মোজাম্মেল হক একজন দুর্নীতিবাজ। তিনি অনেককেই চাকুরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। পরে তাদের চাকুরি দিতে ব্যর্থ হলেও ভ’ক্তভ’গিদের টাকা ফেরত দেননি। একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের এহেন কর্মকান্ড কোন ক্রমেই গ্রহনযোগ্য হতে পারে না। তিনি দাবি করেন,যারা চাকরির জন্য টাকা দিয়েছেন তাদের চাকরির ব্যবস্থা করা হোক। তা না হলে অধ্যক্ষকে দ্বিগুন টাকা ফেরত দিতে হবে।

আড়পাড়া গ্রামের ভুক্তভ’গি একলাসুর রহমান বলেন, অফিস সহকারী পদে চাকরির জন্য তার সাথে ১০ লক্ষ টাকার চুক্তি হয়। ২০১৯ সালের ২৭ নভেম্বর অধ্যক্ষকে ২ লক্ষ টাকা দেন। ওই গ্রামের আবুল বাছেদ বাচ্চুকে নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার জন্য ৫ লক্ষ টাকার চুক্তি হয়। ২০১৯ সালের ২০ নভেম্বর ৩ লক্ষ টাকা দেন। একই গ্রামের নাইম উদ্দীনের সাথে ল্যাব এ্যাসিসটেন্ট পদে চাকরির জন্য ৮ লক্ষ টাকা চুক্তি হয়। ২০১৯ সালের ২০ অক্টোবর ৩ লক্ষ টাকা দেন তিনি।

তাদের দেওয়া টাকার অনুকুলে আলাদা আলাদা চেক দিয়েছিলেন অধ্যক্ষ। চাকরি দিতে ব্যর্থ হলে তাকে দেওয়া টাকা ফেরত চাওয়া হয়। কিন্তু টাকা ফেরত দিব বলে সুকৌশলে অধ্যক্ষ’র বাড়িতে ডেকে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক চেকের সেই পাতা ছিনিয়ে নেন অধ্যক্ষ। বিষয়টি নিয়ে আইনের আশ্রয় না নেওয়ার জন্য অধ্যক্ষর ভাতিজা, ছাত্রলীগ নেতা নাজমুল হক উল্টো মামলা করাসহ প্রাণনাশের ভয়ভীতি দেখান।
পরে অধ্যক্ষের বিরুদ্ধে রাজশাহী কোর্টে মামলা করলেও দলীয় প্রভাব খাটিয়ে মামলার তদন্ত প্রতিবেদন তার পক্ষে করে নেন অধ্যক্ষ। পরে চার জনের বিরুদ্ধে ১০৭ ধারায় আদালতে মামলা করেন অধ্যক্ষ । সেই মামলায় বিবাদীরা নির্দোষ প্রমানিত হয়।

২০২৪ সালের ২১ আগষ্ট একলাসুর রহমানসহ ভূক্তভ’গিরা অধ্যক্ষের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। ২ সেপ্টম্বর’২৪ শুনানির ধার্য দিনে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হননি অধ্যক্ষ। ওই সময়ে দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম তার স্বাক্ষরিত প্রতিবেদনে ভূক্তভোগীদের যথোপযুক্ত কর্তৃপক্ষের নিকট অভিযোগ দায়েরের অনুরোধ করেন।

অপর ভ’ক্তভূগি তেথুলিয়া শিকদার পাড়া গ্রামের মোরশেদ আলম বলেন,গ্রন্থাগারিক পদের জন্য ২০০৯ সালে দেড় লক্ষ টাকা দেন। ২০১০ সালে তাকে যে নিয়োগ দেওয়া হয়েছিল সেই নিয়োগ ছিল ভ’য়া। পরে দেওয়া টাকা ফেরত চেয়েও পাননি। মানববন্ধনে উপস্থিত ছিলেন,ভ’ক্তভূগি নাইম উদ্দীনসহ আরো কয়েকজন। তারা জানান, স্থানীয়দের কাছে দেন দরবার করলে টাকা ফেরত দিচ্ছি দিব বলে, কালক্ষেপণ করেন। ভ’ক্তভুগিরা অধ্যক্ষকে দূর্নীতিবাজ ,টাকা আতœসাতকারি আখ্যায়িত করে বলেন, তাদের মতো অনেকের কাছ থেকে চাকুরি দেওয়ার কথা বলে টাকা নিয়ে আতœসাত করেছেন। তাদের দেওয়া টাকা ফেরতসহ শিক্ষা প্রতিষ্ঠান থেকে অধ্যক্ষ’র অপসারণ দাবি করেছেন।

অধ্যক্ষ মোজাম্মেল হক এর দাবি, নেওয়া টাকা ফেরত দিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে চাকরি দেওয়ার কথা বলে ৯জনের কাছ থেকে ৪৮ লক্ষ ৯০ হাজার টাকা নেওয়ার লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ইউএনও। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31