ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পুঠিয়া পৌরসভা এলাকায় অসহায়, দরিদ্র ও দুস্থ ৩ হাজার ৮১ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ-এর চাল বিচরণ করা হয়েছে।
গত শনিবার (৩১ মে) থেকে বুধবার বিকেলে ৫ পর্যন্ত পুঠিয়া থানার পাশে অস্থায়ী পুঠিয়া পুরাতন পৌরসভায় এসব কাল বিচরণ কার্যক্রম পরিচালনা করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক এ,কে, এম, নূর হোসেন নির্ঝর।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার ইঞ্জিনিয়ার আবু সাঈদ শহিদুল আলম,আবুল কাশেম ফজলুল হক, মোঃ সোহেল রানা, মোসাঃ সাবিনা সিদ্দিকা, মোঃ তোফায়েল হোসেন।
আরও উপস্থিত ছিলেন, মোঃ সাহাবুর রহমান, মোঃ সিরাজুল ইসলাম মোঃ আমিরুল ইসলাম ও মোঃ সাহাবুর রহমানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা।


