ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ‘বৃক্ষে বৃক্ষে সবুজায়ন হোক সারা পৃথিবী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।
বুধবার (৪ জুন) বেলা ১১ টায় বৃক্ষপ্রেমী ইব্রাহিম হায়দারের উদ্যোগে রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) প্রাঙ্গণে এবং বিকেলে রেলমাঠে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)’র পরিচালক নাজমুল ইসলাম, রাজশাহী বক্সিং একাডেমির পরিচালক নাদিম, বক্সিং কোচবৃন্দ সুজন, আবেদ, সামিউল ও শামীম।
ইব্রাহিম হায়দার বলেন, আমি চাই রাজশাহী সবুজে ঘেরা থাক, মানুষ সুস্থভাবে বেঁচে থাকুক। গাছ লাগানো শুধু একটি পরিবেশগত দায়িত্ব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উপহার।

উপস্থিত ব্যক্তিরা বলেন, রাজশাহীকে সবুজ রাখতে সমাজের সকল স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি। এমন উদ্যোগ শুধু শহরের সৌন্দর্য বাড়ায় না, বরং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধেও সহায়ক ভূমিকা রাখে।
উল্লেখ্য, টানা ২০ বছর ধরে পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উদ্যোগে অগ্রণী ভূমিকা রেখে চলেছেন রুপরেখা কিশোর মেলার সভাপতি ইব্রাহিম হায়দার।


