IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> ঈদকে ঘিরে দা-ছুরি-চাপাতির সাথে দাম বেড়েছে খাইট্টার

ঈদকে ঘিরে দা-ছুরি-চাপাতির সাথে দাম বেড়েছে খাইট্টার

ঈদকে ঘিরে দা-ছুরি-চাপাতির সাথে দাম বেড়েছে খাইট্টার

ঈদকে ঘিরে দা-ছুরি-চাপাতির সাথে দাম বেড়েছে খাইট্টার

ধূমকেতু প্রতিবেদক : রাত পহালে কোরবানির ঈদ বা ঈদ-উল আযহা। শেষ মহুর্তে দোকানের বিক্রির পাশাপাশি অনলাইনেও বিক্রি হচ্ছে কোরবানির সরঞ্জামাদি। বিক্রেতারা বলছেন, ‘দোকানে বিক্রির পাশাপাশি আমরা অনলাইনেও বিক্রি করছি। অনেক জায়গা থেকে অর্ডার আসে।’

হাটে, পথে পথে,পাড়ায়-মহল্লায় কিংবা অনলাইনে চলছে কোরবানির পশু বেচাকেনা। একই সঙ্গে বাজারে চাহিদা বেড়েছে কোরবানি ও মাংস কাটার জন্য দরকারি সরঞ্জাম দা, ছুরি, চাপাতি ও মাংস কাটার খাইট্টার। চাহিদার সঙ্গে সঙ্গে বেড়েছে এসব সরঞ্জামের দামও। তবে এবার দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে লোহার মূল্যবৃদ্ধি। ফলে অন্যবারের তুলনায় কোরবানির সরঞ্জামের দাম কিছুটা বেশি, যার প্রভাব পড়েছে কামারপল্লীতে। তারা বলছেন সরঞ্জাম বিক্রি কমেছে। অনেকে নতুন কেনার চেয়ে পুরনো দা-ছুরিতে ধার দিয়ে প্রস্তুত করছেন।

সাহেব বাজারের দোকানদার সেলিম বলেন, ‘‌কোরবানি ঈদে দা, বঁটি, ছুরি, চাপাতির চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। অনেকে নতুন দা, ছুরি কেনেন, আবার অনেকে পুরনোগুলো মেরামত করেন। পশু জবাই বাড়লে আমাদের দা-ছুরির চাহিদাও বাড়বে। এবার চাহিদা আছে ঠিকই কিন্তু দাম বাড়ার কারণে ক্রেতা কম আসছেন। ঈদের মাস খানেক আগে থেকে আমাদের ব্যস্ততা শুরু হয়েছে। এ ব্যস্ততা থাকবে ঈদের তিন দিন পর্যন্ত।’

লোহার দাম বাড়ার কারণের মধ্যে আছে কাঁচামালের দাম ও ভ্যাট বৃদ্ধি এবং আমদানিনির্ভরতা। এর প্রভাব পড়ছে দামে। বিক্রেতারা জানান, ‌আগে যে চাপাতি বানাতে ৫০০ টাকা খরচ হতো সেটি এখন ৭০০ টাকায়ও বানানো যাচ্ছে না। আবার ৩০০-৪০০ টাকার বঁটি এখন ৫৫০-৬০০, ৫০ টাকার ছুরি বানাতে ১০০ টাকা খরচ হচ্ছে। এছাড়া কয়লার দাম, শ্রমিকের মজুরি ও ঘর ভাড়া বেড়েছে।

নগরীর বিভিন্ন বাজারের ঘুরে দেখা যায়, চাপাতি ৮০০ থেকে ১২০০, পশু জবাইয়ের ছুরি ৬০০ থেকে ১৫০০, দা ৫০০ থেকে ১০০০, বঁটি ৭০০ থেকে ১৩০০, চাইনিজ কুড়াল ১২০০ থেকে ৩০০০, মাংস কাটার ছুরি ১৫০ থেকে ৫০০, বড় চামচ ২০০ থেকে ২৫০, রুটি বানানোর তাওয়া ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

কোরবানির এক মাস আগে থেকে দা, ছুরি, চাপাতি তৈরির ব্যস্ততা শুরু হয়। এবারো প্রায় ১০০০ চাপাতি, ২০০০ চামড়া ছাড়ানোর ছুরি, ২০০ দা ও কুড়াল প্রস্তুত করেছি। তবে উৎপাদন খরচ বাড়ার কারণে দা-ছুরির দামও বাড়াতে হয়েছে। বেশি দামের কারণে অনেক ক্রেতা সরঞ্জাম কিনতে আগ্রহী হচ্ছেন না। ক্রেতারা আসছেন কিন্তু দাম শুনে চলে যাচ্ছেন।’

সাহেব বাজারের কামারের দোকানে আসা কামরুল এসেছেন পুরনো দা-ছুরি মেরামত করেছেন। তিনি বলেন, ‘‌কোরবানি শেষ হলে এসব বড় দা-ছুরির ব্যবহার থাকে না। নতুন কিনতে চেয়েছিলাম কিন্তু দাম অনেক, তাই পুরনোগুলো মেরামত-ধার করছি। দা মেরামতে ২৫০ টাকা এবং ছুরির জন্য ২০০ টাকা নিয়েছে।’

দা, ছুরি, চাপাতি ছাড়াও বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে খাইট্টা (কাঠের গুঁড়ি), বাঁশের চাটাই, ঝুড়ি ইত্যাদি। এছাড়া ঈদের আগে কেনা পশুর জন্য বিক্রি হচ্ছে কাঁচা ঘাস ও খড়। কাঠের গুঁড়ি (ছোট সাইজ) ২০০ থেকে ১০০০ টাকা (বড় সাইজ), বাঁশের চাটাই ২৫০ থেকে ৩০০, ঝুড়ি ২০০ টাকা, খড়ের ছোট আঁটি ৩০০ টাকা, কাঁচা ঘাসের আঁটি ২০ থেকে ৩ টাকায় বিক্রি হচ্ছে।

কোরবানির পশুর মাংস ও হাড় কাটতে প্রয়োজন হয় খাইট্টা বা কাঠের গুঁড়ির। এসব গুঁড়ির দাম এবার বেশ চড়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930