IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে মানববন্ধননিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূতচিত্রনায়িকা বুবলীর ভক্তদের জন্য সুখবর‘ষড়যন্ত্রে জড়িত পুলিশ বা অন্য বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে’শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ৩নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্পআধুনিক যোগাযোগে যুক্ত হচ্ছে পুঠিয়া নলডাঙ্গা সড়কগোখাদ্য গমের ভূষির কারখানায় জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযানমহাদেবপুরে ট্রাক চাপায়প্রাণ গেল বৃদ্ধারবদলগাছীতে ভয়াবহ আগুনে ব্যবসায়ীর সর্বস্ব ছাই, নিঃস্ব পরিবারমহাদেবপুরে কৃষি প্রণোদনার সার বীজপাবেন ৫ হাজার ৭০০ জন কৃষকএনায়েতপুর ১নং সাদিয়া চাঁদপুর চেয়ারম্যান পদপ্রার্থীর বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানচাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরানন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগআইইবি নির্বাচনে বিজয়ী মান্দার কৃতিসন্তান ইঞ্জিনিয়ার আরফান আলী
Home >> জাতীয় >> লিড নিউজ >> যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা

যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধান উপদেষ্টা

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আজ সোমবার ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই চার দিনের সরকারি সফরে বিষয়টি গুরুত্ব সহকারে উপস্থাপন করা হবে।

১০ থেকে ১৩ জুন পর্যন্ত ড. ইউনূসের এ সফর রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণের পর তাঁর প্রথম ইউরোপ সফর। সফরকালীন ১১ জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং ১২ জুন রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশন অফিস হলে বিনিয়োগ নিয়ে শঙ্কা তৈরি হবে

তবে বিশেষজ্ঞদের মতে, একটি নির্বাচিত সরকার না থাকা পর্যন্ত এ ধরনের কূটনৈতিক সফর কাঙ্ক্ষিত ফল নাও দিতে পারে। সাবেক কূটনীতিক রাশেদ চৌধুরী বলেন, “নির্বাচিত সরকার না থাকলে ব্রিটিশ সরকার বিষয়টিকে ততটা গুরুত্ব নাও দিতে পারে। বরং তারা দেখতে পাচ্ছে যে, বর্তমান প্রধান উপদেষ্টা অনেকটা বিতর্কিত হয়ে উঠেছেন। সংস্কারের প্রক্রিয়া দীর্ঘ না করে যদি তিনি দ্রুত নির্বাচন আয়োজনের দিকে মনোযোগ দিতেন, তবে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা অনেক বাড়তো।”

তিনি আরও বলেন, “যুক্তরাজ্য সব সময় গণতন্ত্রের পক্ষে। তারা চায় বাংলাদেশেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। তারা বিশ্বাস করে, একটি নির্বাচিত সরকার ও কার্যকর পার্লামেন্ট ছাড়া দীর্ঘমেয়াদি কোনো সমাধান সম্ভব নয়।”

১২ জুন সেন্ট জেমস প্রাসাদে আয়োজিত এক অনুষ্ঠানে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে ‘কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন অধ্যাপক ইউনূস। এটি গৌরবের বিষয় হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

গত বুধবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সফরকে ঘিরে বিভিন্ন কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সফরের আগে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং সফর সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news