IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> নগর-গ্রাম >> মহাদেবপুরে জামায়াতের ঈদ পুনর্মিলনী

মহাদেবপুরে জামায়াতের ঈদ পুনর্মিলনী

মহাদেবপুরে জামায়াতের ঈদ পুনর্মিলনী

মহাদেবপুরে জামায়াতের ঈদ পুনর্মিলনী। ছবি- ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর

ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে সোমবার (৯ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর মহাদেবপুর শাখার আয়োজনে ঈদের তৃতীয় দিন দুপুরে চকগোবিন্দ গ্রামের একটি বাংলা চাতালে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে আমীর আব্দুল আজিজ সুমনের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, ঢাকা মহানগরী উত্তর জামায়াতে ইসলামীর সহ সেক্রেটারি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মাহফুজুর রহমান।

প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের আমীর ও জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ-৪ মান্দা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার মো. আব্দুর রাকিব।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সাজ্জাদুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিক, নওগাঁ জেলা ছাত্র শিবিরের সভাপতি সারোয়ার হোসেন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা জাহিদুল ইসলাম, মহাদেবপুর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ইউসুফ আলী, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নুর ইসলাম, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. আরিফ উদ্দিন মোল্লা, সফাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. আশরাফুল ইসলাম, ভীমপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল লতিফসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা।

আলোচনা সভার শুরুতে প্রধান অতিথি তার বক্তব্যে তিনি জুলাই বিপ্লবে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এসময় তিনি আন্দোলনে আহতদের রোগমুক্তি কামনা করে বলেন, আজ পুরো জাতি যখন স্ব-পরিবারে ঈদ আনন্দ উপভোগ করছে ঠিক তখন জুলাই বিপ্লবে আহতরা পরিবার ছেড়ে অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। যারা শহীদ হয়েছেন তাদের পরিবার আজ প্রথম তাদের ছাড়া কুরবানীর ঈদ পালন করছে। এটা যে কতটা কষ্টদায়ক একমাত্র ভুক্তভোগীদের পরিবারের সদস্যরাই বুঝতে পারছে। জুলাই বিপ্লবের চেতনাকে আমাদের লালন করতে হবে। এখন সময় এসেছে দেশের মানুষকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার।

তিনি আরও বলেন, বিগত সময়ের কর্মকান্ডে পিছিয়ে পড়া দেশ ও জাতিকে সামনে এগিয়ে নিতে হলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। সেজন্য নতুন দিগন্তের সূচনার জন্য আগামীতে আলেম উলামার নেতৃত্বে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে জামায়াতে ইসলামীকে ক্ষমতায় আনতে সমগ্র দেশের ন্যায় মহাদেবপুর উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের সকল দায়িত্বশীল নেতাকর্মীদের নিরলস ভাবে কাজ করে যাওয়ার আহŸান জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31