IMG-LOGO

বৃহস্পতিবার, ২৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> রাজনীতি >> ভবানীগঞ্জর দুই ওয়ার্ডে আ.লীগের নির্বাচনী অফিস উদ্বোধন

ভবানীগঞ্জর দুই ওয়ার্ডে আ.লীগের নির্বাচনী অফিস উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হতে চলেছে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচন। উক্ত নির্বাচন উপলক্ষে এরই মধ্যে শেষ হয়েছে প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রম। প্রতীক বরাদ্দ এখন পর্যন্ত না পেলেও প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা। মঙ্গলবার বিকেলে ভবানীগঞ্জ পৌরসভার ৬ এবং ৯ নং ওয়ার্ডে আ’লীগের পক্ষ থেকে উদ্বোধন করা হলো নির্বাচনী অফিস। এ অফিস থেকেই চলবে প্রচারণার কার্যক্রম।

প্রধান অতিথি হিসেবে ৯ নং ওয়ার্ডের কর্নিপাড়ায় এবং ৬ নং ওয়ার্ডের ভবানীগঞ্জ গোডাউন মোড়ে নির্বাচনী অফিস উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডল।

৯নং ওয়ার্ডে নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মরিয়ম বেগম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার বিএসসি, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওমর আলী, সাধারণ সম্পাদক কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, চেয়ারম্যান আনোয়ার হোসেন, সদস্য লোকমান হোসেন, জাফর আহম্মেদ শিমুল, মিজানুর রহমান, সাফিনুর রহমান, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পারভীন আক্তার প্রমুখ।

অপরদিকে, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচনী অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির আহŸায়ক, উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সদস্য মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আসলাম আলী আসকান, বাসুপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, মাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল হক, ভবানীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আলী, প্রমুখ।

উক্ত সভায় উপজেলা, ইউনিয়ন এবং পৌর আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আগামী ১৬ জানুয়ারীর নির্বাচনে পুনরায় আব্দুল মালেক মন্ডলকে মেয়র নির্বাচিত করার লক্ষ্যে এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31