IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> বিশেষ নিউজ >> পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ছাড়পত্র‌ থেকে অপসারণ হয়নি মুজিববর্ষের ছবি

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ছাড়পত্র‌ থেকে অপসারণ হয়নি মুজিববর্ষের ছবি

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ছাড়পত্র‌ থেকে অপসারণ হয়নি মুজিববর্ষের ছবি

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ছাড়পত্র‌ থেকে অপসারণ হয়নি মুজিববর্ষের ছবি। ছবি- ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া

ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : সরকার পতনের দশ মাসের বেশি সময় হতে চললেও এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী ছাড়পত্রের মুজিব বর্ষের ছবিযুক্ত ছাড়পত্র।

রোববার (২২ জুন) বেলা ১২ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, প্রতিটি ছাড়পত্রে রয়েছে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাংবাদিকদের উপস্থিতির বিষয়টি জানতে পেরে স্বাস্থ্য কমপ্লেক্স এর সেবিকারা খুব দ্রুত সময়ের মধ্যে তথ্য লোপাটের চেষ্টা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী (বড় বাবু) মুজিব বর্ষের ছবিযুক্ত ছাড়পত্রের সত্যতা দেখার জন্য নিজেও সাংবাদিকদের সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন রুমে পরিদর্শন করেন এবং সত্যতা ওপান। এছাড়াও আবাসিক অফিসার জনাব আলী মুস্তাফিজ এর টেবিলেও পাওয়া যায় শেখ মুজিবরের ছবিযুক্ত ছাড়পত্র। অথচ বেশ কয়েক মাস আগে নতুন করে অনেকগুলো ছাড়পত্র প্রিন্ট করা হয়েছে। সেগুলো প্রকাশ্যে না এনে ছবি যুক্ত ছাড়পত্র প্রকাশ করা হয়েছে।

পুঠিয়া যুবদল কর্মী শাকিব হোসেন বলেন, জুলাই আন্দোলনের দেড় মাস পরে পুঠিয়া উপজেলা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে তবে আজকে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে যা দেখলাম তাতে আমি আজ হতভাগ হয়ে গেলাম বলে তমি জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার জনাব আলী মুস্তাফিজ রহমান বলেন, আমরা মূলত ছবিগুলো ছিড়ে ফেলেছি। কিন্তু তার রুমে প্রকাশ্যেই মজিদ শতবর্ষ ছাড়পত্রের উপরে তিনি ওষুধের নাম লিখছিলেন এমন সময় সাংবাদিক হাজির হয় তিনি বলেন। এর মধ্যেও কিছু গুলো আছে যা ভুল করে আমাদের কাছে চলে এসেছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা রাশেদুল হাসান শাওন জানান, শেখ মুজিবের ছবিসহ যে ছাড়পত্র এক সময় ছিল, এখন থাকার কথা না। আমরা অতি দ্রুত সময়ে সেই ছাড়পত্র অপসারণের ব্যবস্থা গ্রহণ করেছি। এরপরেও যদি থেকে থাকে তাহলে আমি এর ব্যবস্থা গ্রহণ করব।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, আমি এ বিষয়ে অবগত ছিলাম না। মাত্র জানতে পারলাম ও ছবি যুক্ত কাগজে দেখলাম । এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হবে হলে তিনি জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930