IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> শিক্ষা >> লিড নিউজ >> আজ এসএসসির ফল প্রকাশ , জানা যাবে যেভাবে

আজ এসএসসির ফল প্রকাশ , জানা যাবে যেভাবে

ফাইল ফটো


ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় একযোগে প্রকাশ করবে দেশের ১১টি শিক্ষা বোর্ড। শিক্ষার্থীরা তিনটি মাধ্যমে ফল জানতে পারবে—শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, মোবাইল এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে।

ফল জানার জন্য শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইট www.educationboardresults.gov.bd বা সংশ্লিষ্ট বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে।

টানা বৃষ্টিতে জনজীবনে বিপর্যয়, নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত বহু এলাকা
এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে: SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫ এরপর পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণ: SSC DHA 123456 2025.

নিজের শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল জানা যাবে। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানে গিয়ে নির্ভুলভাবে ফল জানাই সবচেয়ে উত্তম পদ্ধতি।

ফল প্রকাশের পর কোনো শিক্ষার্থী নিজের ফলাফল নিয়ে অসন্তুষ্ট হলে আগামীকাল শুক্রবার (১১ জুলাই) থেকে ১৭ জুলাই পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে। শুধুমাত্র টেলিটক সিম ব্যবহার করে এ আবেদন করা যাবে। এর জন্য প্রতি বিষয়ের জন্য নির্ধারিত ফি ১৫০ টাকা।

আবেদন করতে মোবাইল ফোনে লিখতে হবে: RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের জন্য কোড লিখলে কমা দিয়ে আলাদা করতে হবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল, শেষ হয় ১৩ মে। মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৬১ হাজার ২৩১ জন এবং ছাত্রী ৯ লাখ ৬৭ হাজার ৭৩৯ জন। প্রথম দিন অনুপস্থিত ছিল ২৬ হাজার ৯২৮ জন, যা পরে আরও বেড়ে যায়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, ফল প্রস্তুত ও যাচাই-বাছাইয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, “ফলাফল সম্পূর্ণ সফটওয়্যারনির্ভরভাবে প্রকাশ করা হচ্ছে। নম্বর প্রদানে কোনো ত্রুটির সুযোগ নেই। তবে কেউ সন্তুষ্ট না হলে নিয়ম মেনে পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31