IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে আইএফআইসি ব্যাংকের আর্থিক স্বাক্ষরতা শীর্ষক সেমিনারতানোরে আমন ধানে পচন রোগে দিশেহারা কৃষক৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, ৫ হাজার চিকিৎসক নিয়োগ হবেরাসিক প্রশাসকের সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালকের সৌজন্য সাক্ষাৎপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সমাবেশ ও মিছিলনিয়ামতপুরে অবৈধ যান ঝরছে প্রাণভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভাসিরাজগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভাঅনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েটপ্রবাসীদের নিরাপত্তা-জ্বালানি সংকটের শঙ্কার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানমেয়ের বাড়ি যাওয়ার পথে বাসের চাপায় বৃদ্ধের মৃত্যুপ্রতিমন্ত্রীর সামনেই কুষ্টিয়ায় ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল-হাতাহাতিবাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তিপানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, হুমকিতে বসতভিটা-ফসলি জমি, বিদ্যালয়ে ফিরতে পারেননি শিক্ষার্থীরা
Home >> ধর্ম >> বৃহস্পতি ও সোমবার যে বিশেষ কারণে রোজা রাখতেন বিশ্বনবি

বৃহস্পতি ও সোমবার যে বিশেষ কারণে রোজা রাখতেন বিশ্বনবি

ধূমকেতু নিউজ ডেস্ক : আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম রোজা। রমজানের রোজা ছাড়াও প্র্যত্যেক সপ্তাহের বৃহস্পতি ও সোমবার দুদিন রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। সপ্তাহের এ দুদিন রোজা রাখার বিশেষ ফজিলত কী? এ সম্পর্কে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কী ঘোষণা করেছেন?

রোজা ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম একটি। মুমিন মুসলমানের জন্য ফরজ, ওয়াজিব, নফল রোজা রয়েছে। রোজা আল্লাহর কাছে অনেক প্রিয় ইবাদত। এ ইবাদতের মাধ্যমেই বান্দা আল্লাহর একান্ত দিদার লাভ করেন।

রমজানের রোজা ব্যতীত প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সপ্তাহের প্রত্যেক বৃহস্পতি ও সোমবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরামকে এ দুদিন রোজা রাখার ব্যাপারেও উৎসাহিত করেন। কারণ এ দুদিন আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। সপ্তাহিক এ রোজার ফজিলত বর্ণনায় হাদিসে এসেছে-

  • হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, প্রতি বৃহস্পতি ও সোববার আল্লাহ তাআলার কাছে বান্দার আমলসমূহ পেশ করা হয়। সুতরাং আমার পছন্দ যে, আমার আমলসমূহ যেন রোজা রাখা অবস্থায় পেশ করা হয়।’ (তিরমিজি, নাসাঈ)
  • অন্য বর্ণনায় হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে তাঁর সোম ও বৃহস্পতিবার রোজা রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন-

‘আল্লাহ তাআলা সোম ও বৃহস্পতিবার প্রত্যেক মুসলমানের গোনাহ ক্ষমা করে দেন। কিন্তু পরস্পর সম্পর্ক ছিন্নকারীর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এদের ছেড়ে দাও যতক্ষণ পর্যন্ত না এরা নিজেদের মধ্যে সমঝোতা করে।’ (ইবনে মাজাহ, তারগিব)

  • হজরত আয়শা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সোম ও বৃহস্পতিবার রোজা রাখতেন।’ (তিরমিজি, নাসাঈ)
  • হজরত আবু কাতাদা আনসারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সোমবার রোজা রাখার কারণ জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এদিনে আমি জন্ম নিয়েছি এবং এদিনেই আমার ওপর কুরআন নাজিল হয়েছে।’ (মুসলিম, আবু দাউদ)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ ও অনুকরণে নিজেদের আমলনামা আল্লাহর কাছে পৌছার দিনে রোজা রাখা। হাদিসের ওপর আমল করা। আল্লাহর একান্ত নৈকট্য অর্জন করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সপ্তাহের বৃহস্পতি ও সোমবার এ দুই দিন রোজা পালন করার তাওফিক দান করুন। হাদিসে ঘোষিত ফজিলত লাভের তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031