ধূমকেতু প্রতিবেদক : শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে আজ অত্যন্ত সাড়ম্বরে ও উৎসবমুখর পরিবেশে এসএসসি পরীক্ষায় ২০২৫ সালে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। আয়োজনটি ছিল ২টি পর্বে বিভক্ত। প্রথম পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা ও শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. শামীম আরা চৌধুরী সচিব, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহী। আলোচনার প্রারম্ভে তিনি সকল উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে প্রস্তুত করতে যথার্থ শিক্ষা গ্রহণের আহŸান জানান।
সভাপতির বক্তব্যে, নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার নাজমা রহমান সকলের মঙ্গল কামনা করেন, আগামীর পথচলা যেন সুন্দর হয় এই প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি প্রত্যেক অভিভাবককে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে সন্তানকে ভর্তির আহবান জানান। তিনি সচিব মহোদয়কে তার মূল্যবান সময় দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানের প্রতি সুদৃষ্টি ও সহযোগিতা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানের আহŸায়ক অধ্যক্ষ বিরাজ আহমেদ স্বাগত বক্তব্যে বলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ সর্বদা ব্যতিক্রমী কার্যক্রম দিয়ে মেধা বিকাশের চেষ্টা করে। এ ধারা অব্যাহত থাকবে আগামীতেও। তিনি সকল উত্তীর্ণ শিক্ষার্থীকে শিমুল মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে ভর্তির আহŸান জানান এবং ভালো মানুষ হওয়ার পরামর্শ দেন। সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সকলকে ধন্যবাদ দিয়ে তাঁর মূল্যবান বক্তব্য শেষ করেন।
এছাড়াও আয়োজনে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ কামনা রানী, তালাইমারি শাখার সহকারি অধ্যক্ষ ফাতেমা জোহরা দোলন, উপশহর শাখার সহকারী অধ্যক্ষ তুহিনা পারভিন ইলাসহ অন্যান্য অতিথিবৃন্দ, অভিভাবক, অফিসারস, শিক্ষক ও শিক্ষার্থী।
পরিশেষে দোয়া ও উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট এবং বই তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।


