IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজনীতি >> তারেক রহমানের পক্ষে বাঘায় বন্যায় আক্রান্তদের আমেরিকান প্রবাসী মিঠুর খাদ্য সামগ্রী বিতরণ

তারেক রহমানের পক্ষে বাঘায় বন্যায় আক্রান্তদের আমেরিকান প্রবাসী মিঠুর খাদ্য সামগ্রী বিতরণ

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহীর বাঘা উপজেলায় বন্যায় আক্রান্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী চাল, ডাল, আলু, মুড়ি বিতরণ করেছেন, রাজশাহী ৬ (বাঘা-চারঘাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন প্রত্যাশী, আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠু।

শনিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গড়গড়ি ইউনিয়নের খানপুর গুচ্ছগ্রাম,আশরাফপুর ও চকরাজাপুর ইউনিয়নের করালিনওসারা, নিচ পলাশি, পলাশি ফতেপুর,কালিদাসখালীসহ ৪’শত পরিবারে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আমিনুল ইসলাম মিঠুর বাড়ি বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে।

মিঠুর অনুপস্থিতিতে তার পিতা অসরপ্রাপ্ত সেনা অফিসার হামিদুল ইসলাম ওরফে হায়দার আলী, রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজনসহ দলীয় নেতাকর্মীরা বন্যায় আক্রান্ত পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। এসময় তারা বন্যাদুর্গত এলাকার মানুষের খোঁজ খবর নেন তারা।

যুবদল নেতা সজন বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিএনপি সবসময় মানুষের পাশে ছিল আগামীতেও থাকবে। বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান গনতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিয়ে জনকল্যানে কাজ করে গেছেন। বিগত বছরে ফ্যাসিস্ট সরকার গনতন্ত্র হরন করেছে। বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের গনতন্ত্র রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুন্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। খাদ্য সামগ্রী বিতরণ করছেন। সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, দেশের স্বার্থে আগামীতে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা বিএনপির ।

মিঠুর পিতা হায়দার আলী বলেন, তারেক রহমানের নির্দেশনায় তার পক্ষ থেকে আমার ছেলে মিঠু বন্যাদুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের ব্যবস্থা করেছে। আগামীতেও সে যেন মানুষের কল্যানে কাজ করতে পারেন। আপনারা বেগম খালেদা জিয়া,তারেক রহমান ও আমার ছেলের জন্য দোয়া করবেন।

খাদ্য সামগ্রী পাওয়া করালি নওশারা গ্রামের সপুদা বেওয়া শাহানুর খাতুন বলেন, বন্যার কারণে কষ্টে দিন কাটাচ্ছিলাম। পানি কমলেও তাদের দুর্ভোগ কমেনি । কেউ তাদের খোঁজ নেয়নি। এমন সময় মিঠু তাদের পাশে দাঁড়িয়েছেন ।

উপস্থিত ছিলেন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম স্বপন, বাঘা পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বাজু বাঘা ইউনিয়ন কৃষকদলের সভাপতি রবিউল ইসলাম রবি, মিঠুর চাচা ফরিদ মন্ডলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

মুঠোফোনে মিঠুর সাথে যোগাযোগ করলে বলেন,শুধু মনোনয়ন পাবার জন্যই নয়, নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে আগেও অসহায় দুস্থ মানুষ ও সামাজিক কর্মকান্ডে পাশে ছিলাম। এছাড়াও তারেক রহমান বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দুর্যোগে মানুষের পাশে দাঁড়াতে। আমি দল থেকে মনোয়ন প্রত্যাশী। তবে দল যাকে মনোনয়ন দিবেন ,দলের একজন কর্র্মী হিসেবে তার হয়ে কাজ করবো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31