IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন, বৃক্ষরোপণতানোরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারকুষ্টিয়ায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ২,আহতসিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা
Home >> টপ নিউজ >> কৃষি >> বদলগাছীতে আউশ ধানের বাম্পার ফলন – কৃষকের মুখে হাসির ঝিলিক

বদলগাছীতে আউশ ধানের বাম্পার ফলন – কৃষকের মুখে হাসির ঝিলিক

ধূমকেতু প্রতিবেদক,সানজাদ রয়েল সাগর, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে আউশ ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে ফুটে উঠেছে তৃপ্তির হাসি। মাঠে মাঠে সোনালী পাকা আউশ ধানের গন্ধে মাতোয়ারা কৃষক, ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন। আউশ ধানের স্বপ্নে যেন বিভোর তারা। ভাদ্র মাসের বাতাসে দোল খাওয়া সোনালী আউশ ধানের ঘ্রাণে মাতোয়ারা কৃষক। গত বছরের তুলনায় চলতি আউশ মৌসুমে ধানের বাম্পর ফলন ও বাজারে ধানের দাম বেশি হওয়ায় প্রতিটি কৃষক পরিবার খুশি। অসময়ে আউশ চাষে সাফল্য পেয়ে কৃষকের মধ্যে বিরাজ করছে আনন্দের বন্যা।

বদলগাছী উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলায় আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়ে ছিলো ২১৯০ হেক্টর । অর্জিতও হয়েছে ২১৯০ হেক্টর। গড় ফলন হেক্টর প্রতি প্রায় ৫ মেট্রিক টন।

অফিস সুত্রে আরো জানাযায়, চলতি মৌসুমে এই উপজেলায় ব্রি ধান ৪৮, ৮২, ৮৫, ৯৮, বিনাধান-১৭, ১৯ ও ২২ জাতের ধান চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে উপজেলায় মোট ২৭টি প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে। উৎপাদিত ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১০ হাজার ৯ শত ৫০ মেট্রিক টন।

সরেজমিনে উপজেলার ৮টি ইউনিয়ন ঘুরে দেখা যায়, মাঠে আউশ ধান পাকতে শুরু করেছে। আবার কেউ কেউ ধান কাটছে। ধানের ভারে নুয়ে পড়েছে শীষগুলো। ঘাম ঝরানো স্বপ্নের ফসল ঘরে তুলতে প্রস্তুত আউশ চাষীরা। প্রতিটি খেতে যেন ফুটে উঠেছে ধানের সোনালী রং। সোনাীল রঙে রাঙিয়ে উঠেছে মাঠের পর মাঠ। বদলগাছী উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে বদলগাছী সদর, বালুভরা, আধাইপুর, বিলাশবাড়ী, কোলা ও মথুরাপুর ইউনিয়নে আউশ ধান আবাদ বেশি হয়েছে। অন্যান্য ইউনিয়নেও বিক্ষিপ্তভাবে আবাদ হয়েছে।

কৃষকরা বলছেন, অনুকূল আবহাওয়া, কৃষকদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের ব্যাপক তদারকির কারণে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক ধান উৎপাদন হবে বলে আশা করছে কৃষকরা।

জিধিরপুর গ্রামের কৃষক বাবু, নয়ন, রশিদ সহ বেশ কয়েকজন কৃষক বলেন, এ বছর আউশ ধান খুবই ভালো হয়েছে, আমরা আশা করছি ধানের বাম্পার ফলন হবে। ভালো ফলন ও বাজারে ধানের দাম বেশি হওয়ায় আমরা খুব খুশি।

কোলা ইউনিয়নের সমাদুল বলেন, এ বছর আমি ৩ একর জমিতে আউশ ধান আবাদ করেছি। ফলনও ভালো হয়েছে। কিছু জমির ধান কেটেছি আর বাঁকী জমির ধান আগামী সপ্তাহে কাটা শুরু করব।

উপজেলার আরেক কৃষক মতিউর বলেন, আমি এবছর ৪ বিঘা জমিতে আউশ ধান চাষবাদ করেছি। অনেক ভালো ধান হয়েছে। আউশ ধান কেটে রোপা আমন চাষ করব।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান বলেন, চলতি মৌসুমে আউশ ধান চাষে এবছর সেচ, সার ও শ্রম খরচ কম হয়েছে। এবার আউশের বাম্পার ফলন হয়েছে। তাই কৃষকরা আউশ ধান চাষে আরো আগ্রহী হয়ে উঠছে। বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকরা অনেক লাভবান হচ্ছেন। ইতিমধ্যে উপজেলার প্রায় ২৫০ হেক্টর জমির আউশ ধান কর্তন হয়েছে। বাঁকী ধান ১/২ সপ্তাহের মধ্যে কর্তন হবে বলে আশা করছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930