IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> বিনোদন >> মিমি-শুভশ্রীর রিল ভাইরাল, রাজ চক্রবর্তীকে ঘিরে পুরোনো গল্পের নতুন মোড়!

মিমি-শুভশ্রীর রিল ভাইরাল, রাজ চক্রবর্তীকে ঘিরে পুরোনো গল্পের নতুন মোড়!

ধূমকেতু নিউজ ডেস্ক : টলিউডে এক সময়ের চর্চিত প্রেমের সমীকরণ এখন পরিণত হয়েছে নতুন বন্ধুত্বের গল্পে। পরিচালক রাজ চক্রবর্তীর প্রাক্তন প্রেমিকা মিমি চক্রবর্তী আর বর্তমান স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় সম্প্রতি একসঙ্গে রিল বানিয়ে অনুরাগীদের চমকে দিয়েছেন।

বলিউডের দীপিকার তুলনা টেনে শুভশ্রীর মিমিকে আদরে ভরিয়ে দেওয়া মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অনুরাগীরা তাদের জুটিকে ‘মিশু’ হ্যাশট্যাগ দিয়ে ভরিয়ে তুলছেন।

জানা গেছে, আগের দিন সন্ধ্যায় দুই নায়িকা নিজেদের মধ্যে আলোচনা করে পরিকল্পনা করেছিলেন এই রিলের, পাশাপাশি তারা এখন একটি বিজ্ঞাপনের শুটিংয়েও একসঙ্গে কাজ করছেন। সেই সেট থেকেই বেরিয়েছে বহুল আলোচিত ছবি ও ভিডিও।

রাজ আর মিমির অতীতের সম্পর্ক নিয়ে একসময় বহু জলঘোলা হলেও ২০১৮ সালে রাজ-শুভশ্রীর বিয়ের পর সেই অধ্যায় অনেকটাই অতীতে চলে যায়। যদিও বিয়ের পরপরই দুই অভিনেত্রীর মধ্যে ঠান্ডা সম্পর্ক নিয়ে টলিউডে জোর জল্পনা চলেছিল, দীর্ঘদিন প্রকাশ্যে মুখ দেখাদেখি বন্ধ থাকার পর এবারের রিল যেন বরফ গলানোর ইঙ্গিত দিচ্ছে।

শুভশ্রীর মিষ্টি প্রশংসা আর মিমির প্রাণবন্ত প্রতিক্রিয়া বুঝিয়ে দিচ্ছে উৎসবের মৌসুমে শহরে নতুন বন্ধুত্বই আনবে আনন্দের আবহ। অনুরাগীদের মতে এই বন্ধুত্ব শুধু টলিউড নয়, সমগ্র বিনোদন দুনিয়ার জন্যই ইতিবাচক বার্তা বহন করছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31