IMG-LOGO

শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
উল্লাপাড়ায় জেলা পরিষদের উদ্যোগে তিনদিন ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনযশোর শিক্ষা বোর্ডের এসএসসি’র ফলাফলে প্রিন্স প্রথম স্থান হয়েছেবাগমারায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাপোরশায় উদ্বোধনের আগেই আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ভাড়াঅর্থ আত্নসাৎ ও অনিয়মের অভিযোগ‘মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘আঞ্চলিক পুলিশ’ প্রয়োজন নেই’‘জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি’ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনীতে রাসিকের বর্ণাঢ্য র‌্যালিমেয়েকে জড়িয়ে মাদরাসা প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগতুলে প্রতিষ্ঠানে মবের চেষ্টাডেঙ্গুর প্রকোপের আগেই প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে: এমপি মিলনপোরশায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরুমান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান‘আসুন আমরা সবাই মিলে রাষ্ট্রকে পুনর্গঠন করি’তানোরে ঐতিহ্যবাহী দেবোত্তর সম্পত্তি জবরদখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধনআরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলটুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসকবাংলাদেশের সীমানা পেরিয়ে ইন্ডিয়ায় বিএসএফের হাতে বাঘার ৫ জন আটক,ছোটাছুটি করে ও ফেরত পায়নি পরিবার
Home >> শিক্ষা >> লিড নিউজ >> ডাকসু নির্বাচন ঘিরে ঢাবিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ছবি: সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে তিন দিনের বিশেষ নিরাপত্তা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নির্বাচনের আগের দিন আজ সোমবার সকাল ৬টা থেকে কার্যক্রম শুরু হবে। নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য টিএসসিতে সাব-কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। অন্যদিকে ঢাকা মেট্রোরেল কর্তৃপক্ষ গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সোমবার বিকাল ৪টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোস্টেশন মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সারা দিন বন্ধ থাকবে। নির্বাচনের দিন রিকশা-মোটরসাইকেল চলাচল করতে পারবে না। শুধু ঢাবির স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে পারবে। অন্য দিকে নির্বাচনে শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে ক্যাম্পাসে চক্রাকারে শাটল সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অত্র নিরাপত্তাব্যবস্থা নিয়োজিত সব অফিসার ও ফোর্স ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়োজিত প্রক্টোরিয়াল টিমের সঙ্গে সমন্বয়পূর্বক দায়িত্ব পালন করবেন। ডিএমপি কমিশনারের তত্ত্বাবধানে সার্বিক বিষয় তদারকি করবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন), জয়েন্ট কমিশনার (অপারেশন) ও এসি অপারেশন।

ডিএমপি সূত্র জানায়, আজ সোমবার নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশের ১৪৯১ সদস্য। এর মধ্যে নারী সদস্য ১৭৫ জন। মঙ্গলবার দায়িত্ব পালন করবেন ২০৬৪ জন। তাদের মধ্যে নারী সদস্য ২১৫ জন। নির্বাচনের পরের দিন বুধবার দায়িত্ব পালন করবে ৮১৯ জন। নারী সদস্য ৭৫ জন। পাশাপাশি থাকবে সাদা পোশাকে মহানগর গোয়েন্দা পুলিশ, বোম নিষ্ক্রিয়করণ দল, সোয়াট টিম, ড্রোন ক্যামেরা।

ফুট প্যাটেল ব্যবস্থা থাকবে ফুলার রোড, কলাভবন, শহিদ মিনার, মল চত্বর, কেন্দ্রীয় মসজিদ, কার্জন হল, ঢাবির মেট্রো স্টেশন, সোহরাওয়ার্দী উদ্যান, লেদার টেকনোলজি ও আইবিএ হোস্টেল এলাকায়।

স্ট্রাকিং রিজার্ভ ফোর্স মোতায়েন থাকবে ভিসির বাংলো, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, সমাজ কল্যাণ ইনস্টিটিউটের কাছাকাছি শাহনেওয়াজ ভবনের সামনে এবং শাহবাগ থানা ও নিউ মার্কেট থানায়।

টিএসসি সাব-কন্ট্রোলরুম থেকে সব ব্যারিকেড চেকপোস্ট, ভোট কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, ফুট প্যাটেল, স্ট্রাকিং রিজার্ভসহ মোতায়েন সব নিরাপত্তাব্যবস্থা মনিটরিং ও প্রয়োজনে ফোর্স মোবিলাইজেশন করা হবে। থাকবে একটি এপিসি, একটি ওয়াটার ক্যানন, একটি কমান্ড ভেহিক্যাল ও একটি অ্যাম্বুলেন্স। এছাড়া সিসিটিভি ক্যামেরা মনিটরিং করবেন সিনিয়র সিস্টেম এনালিস্ট, ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

কন্ট্রোল রুমে স্ট্যান্ডবাই থাকবে আবদুল গনি রোডস্থ পুলিশ কন্ট্রোল বুথে ছয় প্লাটুন, মিরপুর কন্ট্রোল রুমে চার প্লাটুন, রাজারবাগ পুলিশ লাইন্সে চার প্লাটুন ও পিওএম পূর্বে এক প্লাটুন ফোর্স।

ব্যারিকেড চেকপোস্ট নির্বাচনের দিন বসানো হবে শাহবাগ থানার সামনে, নীলক্ষেত ক্রসিং, পলাশী ক্রসিং, রোমানা ক্রসিং, জগন্নাথ হল ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, দোয়েল চত্বর ও শিববাড়ী ক্রসিং এলাকায়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে ক্যাম্পাসে চক্রাকারে শাটল সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রবিবার জনসংযোগ দপ্তরের দেওয়া এক বিবৃতিতে শাটল সার্ভিসের সময়সূচি ঘোষণা করেছে প্রশাসন। জনসংযোগ দপ্তরের দেওয়া তথ্যমতে, ৯ সেপ্টেম্বর সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত শাহবাগ থেকে আটটি ভোটকেন্দ্রে শাটল সার্ভিস চলমান থাকবে। কেন্দ্রগুলো হলো ছাত্র-শিক্ষক কেন্দ্র, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র ও কার্জন হল কেন্দ্র।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031