IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> বিনোদন >> টপ নিউজ >> ফরিদা পারভীনের মৃত্যুতে ফেসবুক যেন শোকের ছায়া

ফরিদা পারভীনের মৃত্যুতে ফেসবুক যেন শোকের ছায়া

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : ফরিদা পারভীনের শূন্যতা পূরণ হবার নয়। তিনি ছিলেন বাংলা গানের অসামান্য এক শিল্পী। আধুনিক, দেশের গান থেকে শুরু করে তিনি সিনেমাতেও গেয়েছেন। তবে লালনের গানে তিনি কালজয়ী হয়ে আছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) তিনি না ফেরার দেশে পাড়ি জমান। তার মৃত্যু সংগীতসহ শোবিজে শোকের ছায়া নামিয়েছে।

শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন অনেক তারকা। এক পোস্টে শাকিব লেখেন, ‘লোকসংগীতের দেশবরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তিনি ছিলেন আমাদের লালনগীতি, নজরুলসংগীত ও দেশাত্মবোধক গানের এক উজ্জ্বল দীপ্তি, যার কণ্ঠে ছিল বাংলার মাটি, মানুষের আত্মা ও সংস্কৃতির স্পন্দন। তার অনন্য সাধনা ও সুরের ছোঁয়া আমাদের হৃদয়ে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।’

প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী অদিতি মোহসিন লিখেছেন, ‘চলে গেলেন ফরিদা আপা। অনন্তযাত্রা শান্তির হোক। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।’

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ লিখেছেন, ‘প্রিয় ফরিদা পারভীন, শোক ও শ্রদ্ধা।’

জনপ্রিয় পপ তারকা ফেরদৌস ওয়াহিদ লিখেছেন, ‘চলে গেলেন ফরিদা পারভীন। যতদিন বাংলাদেশের মানুষ গান শুনবে ততদিন ফরিদা পারভীন মানুষের মাঝে হীরার টুকরোর মত জ্বলজ্বল করবে।’

জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও গায়িকা রাফিয়াত রশিদ মিথলা লিখেছেন, ‘আরেকজন কিংবদন্তি চলে গেলেন, আমাদের লালনগীতির রানী ফরিদা পারভীন, শান্তিতে ঘুমান।’

জিঙ্গেল কিং’খ্যাত রিপন খান লিখেছেন, ‘আপা চিরবিদায় নিলেন! ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহে রাজিউন।’

জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর লিখেছেন, ‘এভাবেই একে একে চলে যাবেন সবাই, চলে যাবো আমরাও। শ্রদ্ধা দোয়া জানাই গুণী শিল্পী ফরিদা পারভিনকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

রবীন্দ্র সংগীতের সুপরিচিত শিল্পী অণিমা রায় লিখেছেন, ‘প্রিয় ফরিদা পারভীন আপা, আপনিও চলে গেলেন! অতল শ্রদ্ধা!’

এ সময়ের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা হে মহান শিল্পী। আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুণ। আমীন।’

স্বনামধন্য নাট্যকার ও চিত্রনাট্যকার জিনাত হাকিম ফরিদা পারভীনের কালজয়ী আধুনিক গানের লাইন লিখেছেন, ‘সে এখন ঘোমটা পরা কাজল বধু দূরের কোন গাঁয়ে! ওপারে ভালো থাকুন। থাকুন শান্তির চিরনিদ্রায়!’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নাজনিন হাসান চুমকী লিখেছেন, ‘বাংলাদেশ আরও একজন রত্নকে হারালো… ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।’

সুপরিচিত নির্মাতা চয়িনকা চৌধুরী লিখেছেন, ‘আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়… ওই পারেই চলে গেলেন তিনি। বিনম্র শ্রদ্ধা ফরিদা পারভীন। আপনাকে মনে পড়বে.. আপনার গাওয়া লালনগীতিই শ্রেষ্ঠ। পরপারে শান্তিতে থাকবেন, এই প্রার্থনা।’

গুণী অভিনেত্রী ফারজানা ছবি লিখেছেন, ‘কতো ক্ষণস্থায়ী এই অমূল্য জীবন।’

আধুনিক গানের শিল্পী ও প্রখ্যাত গীতিকার মাজহারুল আনোয়ারের কন্যা দিঠী আনোয়ার লিখেছেন, ‘শান্তিতে বিশ্রাম নিন কিংবদন্তি ফরিদা পারভিন আন্টি, লালনসম্রাজ্ঞী।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক লিখেছেন, ‘লালনকন্যা ফরিদা পারভীন আমাদের মাঝে আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান মালিক উনার আত্মা কে শান্তি প্রদান করুন। আমিন।’

তরুণ প্রজন্মের মেধাবী অভিনেতা ইমিতয়াজ বর্ষণ ফরিদা পারভীনের গাওয়া বিখ্যাত লালনগীতির লাইন লিখেছেন, ‘লালনের গানের সাথে আমার পরিচয় ফরিদা পারভীনকে শুনে শুনে। উনি হয়তো বাউল জীবনযাপন করতেন না, কিন্তু লালনের গানকে সারা বাংলাদেশ এমনকি বিদেশেও এ পৌঁছে দিয়েছেন। ফরিদা পারভীনের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।’

চ্যানেল আই সেরাকণ্ঠ বিজয়ী গায়িকা ঝিলিক লিখেছেন, ‘ফরিদা পারভীন ম্যাম চলে গেলেন। দেশের সংগীত অঙ্গন থেকে সকল গুণীদের হারিয়ে ফেলছি আমরা।’

শিল্পী দেবলীনা সুর লিখেছেন, ‘কিছু বলার ভাষা নেই!’

ক্লোজআপ তারকা মেহরাব লিখেছেন, ‘কিংবদন্তী সুর সম্রাজ্ঞী শ্রদ্ধেয় ফরিদা পারভীন ম্যাডামের প্রয়াণে বিনম্র শ্রদ্ধা। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

রবীন্দ্র সংগীতশিল্পী ফারহিন খান জয়িতা লিখেছেন, ‘আমাদের একজন ফরিদা পারভীন ছিল। বিদায় কিংবদন্তি…… যাত্রা শুভ হোক……’

মেধাবী অভিনেতা রাশেদ মামুন অপু লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা’।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল লিখেছেন, ‘রেস্ট ইন পিচ ফরিদা পারভীন।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31