IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরুআমদানি করা ফলে দেশকে স্বয়ংসম্পূর্ন করতে কাজ করছেন গোমস্তাপুরের কৃষি উদ্যোক্তা আজম‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,এবার পূজা মন্ডপের সংখ্যা ৪৬টি

বাঘায় শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,এবার পূজা মন্ডপের সংখ্যা ৪৬টি

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সকল ধর্মমতের ও আদর্শ অনুষারিদের ক্ষেত্রমত সহযোগিতা.সহমর্মিতা,শৃঙ্খলাবোধ বজায় রাখার নিমিত্তে এর আয়োজন করা হয়। বুধবার (১৭-০৯-২০২৫)সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি অফিসার বলেন, প্রতিমা নির্মাণ হতে বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তার নিশ্চিত করতে পুলিশ, আনসার সদস্যগণ স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিমের দায়িত্ব সমন্বয়ে মন্ডপ ভিত্তিক স্বেচ্ছাসেবীরা কাজ করবে। পূজামন্ডপ ও মন্ডপের আশেপাশে সকল প্রকার নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার পরিহার, অনুমতি ব্যতিত পার্শ্ববর্তী স্থানে মেলা/যাত্রা অনুষ্ঠান করা যাবে না।
সীমান্ত এলাকায় স্থাপিত পূজা মন্ডপ সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবিকে সতর্কতামূলক কার্যক্রম/পদক্ষেপ গ্রহণসহ পূজামন্ডপের সভাপতি ও সম্পাদককে প্রত্যেক পূজামন্ডপে অগ্নিনির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার জন্য পূজামন্ডপের আশেপাশে পর্যাপ্ত পরিমান পানি, বালি ও ভেজা বস্তা রাখার অনুরোধ জানানো হয়।

মন্ডপ কমিটির সভাপতির স্বাক্ষরে- গঠিত স্বেচ্ছাসেবী কমিটির সকল সদস্যদের মোবাইল নম্বর সংযুক্ত পরিচিতি কাডর্, দূর্গাপূজা চলাকালীন (রাত্রীকালীন) সময়ে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বাঘা জোনাল অফিসের ডিজিএমকে অনুরোধ করা হয়। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারগণ ভিজিলেন্স টিমের দায়িত্ব পালন করবেন বলে জানান নির্বাহি অফিসার। এছাড়াও সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-অফিসার ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু,সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন,উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন,বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি,সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান সুরুজ,বাঘা পৌর জামায়াতের আমির সহকারি অধ্যাপক সাবদার হোসেন,আলাইপুর সীমান্তের বিজিবি কোম্পানী কমান্ডার কামাল হোসেন,উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষীকা মাহফুজা খাতুন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার(বাকু), সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের বাঘা শাখার সভাপতি তাপস কুমার,সাংগঠনিক সম্পাদক নয়ন কুমার প্রমুখ।

উপস্থিত ছিলেন-কৃষি অর্ফিসার শফিউল্লাহ সুলতান,প্রাণী সম্পদ অফিসার ডাঃ আমিনুল ইসলাম,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মর্কতা মুনসুর আলী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি- সম্পাদক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতারা জানান,এবার৪৬টি মন্ডপে পূঁজার আয়োজন করা হয়েছে। গত বছর মন্ডপের সংখ্যা ছিল ৪৮টি। তার আগের বছরে মন্ডপের সংখ্যা ছিল ৪৭ টি।

এবার পূজা কম হওয়ার বিষয়ে সুজিত কুমার পান্ডে বলেন, প্রতিমা তৈরির কারিগররা সরবরাহ করতে না পারার কারণে এবার ২টা মন্ডপে পূজা হচ্ছেনা। তবে প্রতিমা বিহীন ৪টি মন্ডপে ঘট পূজা করা হবে বলে জানিয়েছেন তাপস কুমার।
অফিসার ইনচার্জ(ওসি) আছাদুজ্জামান জানান, আশঙ্কা এড়াতে পূঁজায় নিরাপত্তা নিশ্চিতসহ সব ধরনের প্রস্তুতি রয়েছে। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31