IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাগমারায় পুকুর দখল নিয়ে সংঘর্ষ,আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

বাগমারায় পুকুর দখল নিয়ে সংঘর্ষ,আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ১৩ নম্বর গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামে একটি খাসপুকুরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন গুরুতর আহত হন। হতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে বুধবার বিকেলে উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা জলপাইতলা বাজারে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন,রামরামা মসজিদ কমিটির সভাপতি ইয়াসিন আলী,মসজিদ কমিটির সদস্য রায়হান খাঁ, শহিদুল ইসলাম, বকুল সরদার, সবদুল খাঁ, মালা বেগম, শামীমা আক্তার চুমকি, নাসিমা আক্তার, চাম্পা বেগম সহ প্রমূখ।

আয়োজিত মানববন্ধনে বক্তব্যরা দোষীদের গ্রেফতার ও শাস্তির ও গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম খোকনের বহিষ্কার দাবী জানান।

হামলার ঘটনায় ওই রাতেই বাগমারা থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো মাসুদ (৩৫) ও জামাল (৩৩)।

মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই পুকুরটি মসজিদের নিয়ন্ত্রণে ছিল এবং পুকুর সংলগ্ন কিছু জমি মসজিদের মালিকানায় রয়েছে। আহত শহিদুল ইসলাম জানান, “এই পুকুরটি মসজিদের নামে দেওয়া ছিল। ৫ তারিখে সরকার পরিবর্তনের পরে ইউনিয়ন বিএনপি সভাপতি জহুরুল ইসলাম খোকন, তার ভাই ও ভাতিজাসহ কয়েকজন দখলের চেষ্টা করে। পরে বিষয়টি এসিল্যান্ডের মাধ্যমে সমাধানের কথা থাকলেও তারা তা মানে না এবং পুনরায় দখলের চেষ্টা করে। বাধা দিলে তারা আক্রমণ করে। দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা ও পিটিয়ে জখম করে।”

সংঘর্ষের ঘটনায় আহতরা হলেন, শহিদুল ইসলাম, রায়হান খাঁ ও আশরাফ। প্রথমে তাদেরকে নিকটস্থ বাগমারা মেডিকেলে ভর্তি হয়। অবস্থার গুরুতর হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মসজিদ কমিটির পক্ষে রায়হান (৩২) বাদী হয়ে বাগমারা থানায় মামলা দায়ের করেছেন। মামলার অন্যান্য আসামিরা হল গোয়ালকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি জহুরুল ইসলাম খোকন, শওকত হোসেন অনিক (যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সহ খোকনের স্ত্রী সালমা বেগম।

অভিযুক্ত জহুরুল ইসলাম খোকনকে মোবাইলে কয়েকবার কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া গেছে। অন্যদিকে ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সংবাদদাতাকে বলেন, “ঘটনাস্থল আমার বাড়ির থেকে ৩–৪ কিলোমিটার দূরে; এ বিষয়ে আমি কিছু জানি না।”

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন দুই জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31