IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
যারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ডসাহা অরুন কুমার স্মৃতি শিক্ষাবৃত্তি প্রদানআগুনের পথ পাড়ি দিয়ে কাজ করে যাব: এনসিপি নেত্রী এমপি নুসরাতগাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধশাপলা চত্বরে গণহত্যা: আজ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানিপুলিশের চন্দ্রিমা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রুজু; ৩ জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশএনসিপি নেত্রী এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগবাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহত
Home >> প্রবাস >> টপ নিউজ >> বিজেপি-তৃণমূল কে কতটা আসন পেতে পারে?

বিজেপি-তৃণমূল কে কতটা আসন পেতে পারে?

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবাংলার মাটিতে একুশের বিধানসভা নির্বাচন নিয়ে এখন থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে কাউন্টডাউন। চলছে নানা হিসাব নিকেশের সমীকরণ। এবারের নির্বাচনে কি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ফের রাজ্যে ক্ষমতায় ফিরবে? নাকি বিজেপি বাংলা দখল করবে? কে কটা আসন পেতে পারে? এই নিয়ে নানা জল্পনার অন্ত নেই। প্রতিনিয়ত নানা গুঞ্জনে সরগরম রাজ্যের রাজনীতি।

বিশেষ করে তৃণমূলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর অনেকে তো ধরেই নিয়েছেন রাজ্যে বিজেপির ক্ষমতায় আসা এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। অনেকে মনে করছেন, শুভেন্দু তৃণমূলের সঙ্গে যে গাদ্দারি করেছেন তাতে তৃণমূলের সুবিধাই হয়ে গিয়েছে। কারন হিসাবে তারা মনে করছেন, শুভেন্দু নাকি বিগত ভোটগুলিতে অমিত শাহের সঙ্গে গোপনে গোপনে যোগসাজস রেখে তৃণমূলের ক্ষতিই করে গিয়েছেন। এদিকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলা জয়ের ক্ষেত্রে বিজেপির টার্গেট ২০০ টি আসন।

অন্তত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ বঙ্গ সফরে এসে তেমনটাই লক্ষ্যমাত্রা দিয়ে গিয়েছেন। সেইমতোই ঝাপাচ্ছে বিজেপিও। তবে সংবাদ সুত্রে খবর, বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা কিন্ত বলছে একটু ভিন্ন কথা। রাজ্যে ২০১৯ সালের লোকসভা ভোটের ফলাফলের নিরিখে আপাতত ১২১ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। সেক্ষেত্রে ক্ষমতায় আসতে গেলে তাদের দরকার পড়বে আরও ২৭ টি আসন।

আসলে বাংলার মাটিতে নবান্ন দখল করতে গেলে ম্যাজিক ফিগার হলো ১৪৮ টি। যা আদৌ সম্ভব কি না তা জানার জন্য অন্য সংস্থা দিয়ে বিজেপি আভ্যন্তরীণ সমীক্ষা চালায় বলে একটি গণমাধ্যম সুত্রে জানা গেছে। যে রিপোর্ট ইতিমধ্যে অমিত শাহের হাতেও তুলে দেওয়া হয় বলে ওই সংবাদ সুত্রের খবরে প্রকাশ।

সমীক্ষার হিসাব অনুযায়ি বর্তমান পরিস্থিতিতে বিজেপি বাংলায় ১৫০ থেকে ১৬০ টি আসন পেতে পারে। যা বিজেপির টার্গেটের থেকে অনেকটাই কম। ফলে ওই সমীক্ষার উপরে ভর করেই কোন জেলায় কীভাবে ঘুঁটি সাজানো হবে তা ঠিক করতে চলেছে বিজেপি। বিহারের মতো ম্যাজিক ফিগারের কাছাকাছি থেকে বিরোধীদের তোপের মুখে থাকতে রাজি নয় বিজেপি নেতৃত্ব। অন্ততপক্ষে বাংলায় ম্যাজিক ফিগারের থেকে বেশ খানিকটা এগিয়ে থাকতে চাইছে বিজেপি। প্রসঙ্গত, ২০১৯ সালে অমিত শাহ বাংলায় ২২ টি লোকসভা আসনের টার্গেট দিয়েছিলেন।

সেক্ষেত্রে সেই টার্গেটের থেকে ৪ টি আসন কম পেয়ে ১৮ টিতে এসে থামে বিজেপি। ফলে এবারেও অমিত শাহের দেওয়া টার্গেটের থেকে কমে এসে যাতে বিজেপির বিজয়রথ বাংলায় না আটকে যায় সেজন্য এখন থেকেই রাজ্য রাজনীতির ময়দানে ঝাপাচ্ছে গেরুয়া শিবির। এদিকে বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূলও ধীরে ধীরে তাদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে। বিশেষ করে ভোটের আগে তৃণমূলের দুয়ারে দুয়ারে সরকার এবং সবার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প জনমানসে অনেকটাই পজেটিভ প্রভাব ফেলেছে। সেখানে দাঁড়িয়ে তৃণমূলের ঘরে ভাঙ্গনের স্রোতকে যদি তৃণমূল নেতৃত্ব রুখে দিতে পারে তাহলে তৃণমূলও ২০০ টির বেশি আসন পেতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

অনেকে মনে করছেন হাজার দলীয় কোন্দল এবং দলে যতোই ভাঙ্গন লাগুক একা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমায় তৃণমূল ১৭০ থেকে ১৮০ টি আসনের নীচে নামবে না। তবে বিভিন্ন মহলের পরিসংখ্যান যে কথাই বলুক না কেন, একুশের নির্বাচনে যে হাড্ডাহাড্ডি লড়াই অনিবার্য তা এককথায় স্বীকার করে নিয়েছেন প্রত্যেকেই। তবে সবচে বড় কথা হলো এখনও নির্বাচনের অনেকটা দিন বাকি। তারমধ্যে প্রতিমূহুর্তে রাজনীতির হাওয়া পাল্টাচ্ছে পশ্চিমবাংলার মাটিতে। সেখানে দাঁড়িয়ে শেষ হাসি কারা হাসবে তা নিয়ে চলছে নানান হিসেব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31