IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> শিক্ষা >> রাবিতে পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক-শিক্ষার্থীদের হাতাহাতি

রাবিতে পোষ্য কোটা ইস্যুতে শিক্ষক-শিক্ষার্থীদের হাতাহাতি

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ফেরানোর প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। শনিবার বিকেল সোয়া চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে এ পরিস্থিতি তৈরি হয়।

বিকেল চারটার দিকে সহ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানসহ কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা জুবেরী ভবনে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীরা দু’হাত প্রসারিত করে তাঁদের বাধা দেন। এ সময় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্যের গাড়ি আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ। শনিবার বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহ-উপাচার্যের গাড়ি আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ।

এরপর সহ-উপাচার্যসহ কর্মকর্তারা জুবেরী ভবনের দোতলায় একটি কক্ষে অবস্থান নেন। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত শিক্ষার্থীরা সিঁড়ি ও বারান্দায় অবস্থান নিয়ে তাঁদের অবরুদ্ধ করে রাখেন।

প্রত্যক্ষদর্শীদের কাছে জানা গেছে, বিকেল তিনটার দিকে সহ–উপাচার্যের গাড়ি প্রশাসন ভবন থেকে বের হওয়ার সময় শিক্ষার্থীরা তা আটকে স্লোগান দিতে থাকেন। প্রতীকী ভিক্ষা হিসেবে গাড়ির ইঞ্জিনের ওপর খুচরা টাকা রাখেন তাঁরা। প্রায় ২০ মিনিট গাড়িতে আটকে রাখার পর চালকের কাছ থেকে চাবি কেড়ে নেন। এরপর সহ–উপাচার্য হেঁটে বাসভবনের দিকে গেলে শিক্ষার্থীরা পিছু নেন এবং বাসার ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে প্রক্টরসহ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তা আটকা পড়েন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। শনিবার বিকেলেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবন প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

প্রক্টর মাহবুবর রহমান বলেন, “শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে গাড়ি আটকে দেয়। পরে সহ–উপাচার্য হেঁটে বাসায় যাওয়ার চেষ্টা করলে তাঁকে যেতে দেওয়া হয়নি। আলোচনার জন্য আমরা জুবেরী ভবনে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীরা সামনে এসে দাঁড়ায়। তখন ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। কে কীভাবে শুরু করেছিল, আমি জানি না।” তিনি আরও অভিযোগ করেন, ধস্তাধস্তির সময় তাঁর হাতঘড়ি ও পকেটের ১০ হাজার টাকা হারিয়েছেন।

জুবেরী ভবনে সহ–উপাচার্য সাংবাদিকদের বলেন, “আমাকে যতই বাসায় ঢুকতে না দিক, আমি এককভাবে কোনো সমাধান দেওয়ার এখতিয়ার রাখি না। সমাধান বডিতে বসে দিতে হবে। আমি কেন অবরুদ্ধ হলাম, সেটা আমার জানা নেই।”

এ ঘটনায় সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার ফেসবুকে লেখেন, “জুলাইয়ের পর আবার মাইর খাওয়া শুরু হলো। রাবি প্রশাসন গায়ে হাত তুলল, গলা চেপে ধরল। কোনো অভিযোগ দেব না, তদন্ত কমিটিও গঠন করব না। শুধু পোষ্য কোটা পুনর্বহালের সিদ্ধান্ত বাতিল করতে হবে।” তিনি জুবেরী ভবনে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “সবাইকে ডাকেন। আরও একটি বিপ্লব এই ক্যাম্পাসে হোক। পোষ্য কোটাকে নামে-বেনামে এই ক্যাম্পাসে থাকতে দেব না।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31