IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> বিনোদন >> প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে শাহরুখ খান

প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে শাহরুখ খান

ধূমকেতু নিউজ ডেস্ক : এ বছর ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কারা পাবেন, এই তালিকা আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল। এবার পালা পুরস্কার প্রদানের। আজ (২৩ সেপ্টেম্বর) নয়া দিল্লিতে ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসর বসেছে, যেখানে প্রথমবার শ্রেষ্ঠ অভিনেতার জন্য জাতীয় পুরস্কারে পুরস্কৃত হলেন বলিউড বাদশা শাহরুখ।

এই অনুষ্ঠানে একটি সাদা শার্ট-কালো স্যুটে দেখা গেল শাহরুখকে। কাঁচা পাকা চুলে অভিনেতাকে দেখেই হইচই পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। শাহরুখের এই লুক দেখে স্পষ্ট, তিনি আসছে নতুন সিনেমা ‘কিং’র লুকেই সবার সামনে এসেছেন।

শাহরুখের সামনে যে প্লেসকার্ড রাখা ছিল সেখানে বড় বড় করে লেখা, ‘শ্রী শাহরুখ খান’। এই দৃশ্য শুধু অভিনেতার জন্য নয়, পুরো দর্শক মহলের জন্যই আবেগঘন একটি মুহূর্ত তৈরি করেছে। দীর্ঘ ক্যারিয়ারে এ প্রথম জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন তিনি।

যদিও দর্শকদের মতে, অনেক আগেই জাতীয় পুরস্কার সম্মানিত হওয়ার কথা ছিল শাহরুখের। তিনি আজ পর্যন্ত যে যে চরিত্রে অভিনয় করেছেন, তার মধ্যে এমন অনেক চরিত্রের জন্যই তার এ পুরস্কার পাওয়ার কথা তবে তা হয়নি। অবশেষে ‘জওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কারে পুরস্কৃত হলেন।

প্রায় ৩ দশক পরে জাতীয় পুরস্কারের সম্মানিত হয়ে শাহরুখ বলেন, ‘জাতীয় পুরস্কার পাওয়া আমার জীবনের এক অবিস্মরণীয় সম্মান। আমি আজীবন এই মুহূর্ত মনে রাখব।’ মঞ্চে শাহরুখ খান ছাড়াও উপস্থিত ছিলেন রানি মুখোপাধ্যায়।

প্রায় ৩০ বছরের কেরিয়ারে এই প্রথম জাতীয় পুরস্কারের সম্মানিত হলেন রানিও। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অসামান্য অভিনয় করে সেরা অভিনেত্রীর সম্মানে সম্মানিত হলেন এ অভিনেত্রী। এছাড়াও জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন বিক্রান্ত মাসে, যাকে রানি মুখোপাধ্যায়ের পাশেই বসে থাকতে দেখা যায়। ‘টুয়েলভথ ফেল’ সিনেমার জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন বিক্রান্ত।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31