ধূমকেতু প্রতিবেদক : “মনোবল সাহস আর হাতে রেখে হাত নতুন স্বদেশে আনি আলোর প্রভাত”এই স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী -২০২৫ এর শুভ উদ্বোধন ও বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর রোজ রবিবার বাংলাদেশ শিশু একাডেমি রাজশাহীর প্রাঙ্গণে উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে এডভোকেট মজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব টুকটুক তালুকদার,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মন্জুরুল কাদির । আরো উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর পরিচালক মোঃ মুরশালিন সহকারী পরিচালক আমানুল্লাহ রাজু ও ফুলকুঁড়ি কালচারাল একাডেমির পরিচালক আমানুল্লাহ আমান।
উক্ত অনুষ্ঠানে হাতের লেখা, চিত্রাঙ্কন, আবৃত্তি, অভিনয়,সংগীত ও ইসলামী সংগীত সহ ছয়টি প্রতিযোগিতায় মোট ৪০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।


