IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> লাইফস্টাইল >> ডায়াবেটিস রোগী দীর্ঘ সময় না খেয়ে থাকলে কী হয়

ডায়াবেটিস রোগী দীর্ঘ সময় না খেয়ে থাকলে কী হয়

ধূমকেতু নিউজ ডেস্ক : ডায়াবেটিস এমন একটি রোগ, যেখানে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখাটাই বড় চ্যালেঞ্জ। এজন্য অনেকেই ডায়েটে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করেন। কেউ কেউ ওজন কমানোর জন্য দীর্ঘ সময় না খেয়ে থাকার অভ্যাস করেন। তবে প্রশ্ন হলো – ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে লম্বা সময় না খেয়ে থাকা কি নিরাপদ?

দীর্ঘ সময় না খেয়ে থাকলে যা হয়

ডায়াবেটিস রোগী দীর্ঘ সময় না খেলে রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে ওঠানামা করতে পারে। এতে হাইপোগ্লাইসেমিয়া (রক্তে শর্করা অস্বাভাবিকভাবে কমে যাওয়া) বা হাইপারগ্লাইসেমিয়া (রক্তে শর্করা হঠাৎ বেড়ে যাওয়া) হতে পারে।

আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশন বলছে, দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীরে ইনসুলিন ও ওষুধের প্রভাবের কারণে গুরুতর শর্করা-সংকট তৈরি হতে পারে, যা প্রাণহানির ঝুঁকিও বাড়ায়।

তবে ২০১৯ সালে জার্নাল অব ক্লিনিকাল এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম-এর একটি গবেষণা বলছে, লম্বা সময় না খেয়ে থাকলে ডায়াবেটিস রোগীর রক্তে শর্করার মাত্রা বেড়েও যেতে পারে। বিষয়টা একটু জটিল মনে হলেও চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যা আছে—

যখন দীর্ঘ সময় খাওয়া হয় না, শরীর তখন স্ট্রেস হরমোন (যেমন কর্টিসল ও গ্লুকাগন) নিঃসরণ করে। এগুলো লিভারকে সংকেত দেয় জমে থাকা গ্লুকোজ (গ্লাইকোজেন) ভেঙে রক্তে ছাড়তে। এর ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে।

বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ইনসুলিন সঠিকভাবে কাজ না করায় শরীর সেই অতিরিক্ত গ্লুকোজ ব্যবহার করতে পারে না। এতে রক্তে শর্করা আরও বেশি বেড়ে যায়।

আমেরিকান ডায়াবেটিস অ্যাসোসিয়েশনে এর তথ্যমতে, অনেক রোগীর ক্ষেত্রে দীর্ঘ সময় না খাওয়ার ফলে শর্করা কখনো হঠাৎ কমে যায় (হাইপোগ্লাইসেমিয়া), আবার কারও ক্ষেত্রে উল্টো বেড়ে যায় (হাইপারগ্লাইসেমিয়া)।

ডায়াবেটিস রোগী দীর্ঘ সময় না খেয়ে থাকলে কী হয়

ছোট ছোট অংশে খাওয়ার পরামর্শ

এসব কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল উপায় হলো সঠিক সময়ে সুষম খাবার খাওয়া। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, দিনে তিনবেলার বড় খাবারের পরিবর্তে ৪-৬ বার অল্প অল্প করে খেলে রক্তে শর্করা স্থিতিশীল থাকে। ২০২০ সালে প্রকাশিত জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন-এর এক গবেষণায় দেখা গেছে, ছোট ছোট ভাগে নিয়মিত খাওয়ার অভ্যাস ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

ইন্টারমিটেন্ট ফাস্টিং করা যাবে কি

অন্যদিকে বর্তমানে ইন্টারমিটেন্ট ফাস্টিং অনেকের কাছে জনপ্রিয়। তবে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে এটি করতে হলে চিকিৎসকের পরামর্শ অপরিহার্য। কারণ, কারও কারও জন্য সাময়িক ফাস্টিং রক্তে শর্করা কমাতে সাহায্য করতে পারে, আবার অন্যদের জন্য এটি বিপজ্জনক হতে পারে। হার্ভার্ড মেডিকেল স্কুল স্টাডি বলছে, ডায়াবেটিস রোগীর জন্য ফাস্টিং-এর আগে অবশ্যই ওষুধ, ইনসুলিন ও ডায়েট চার্ট অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

অর্থাৎ, ডায়াবেটিস রোগীর জন্য দীর্ঘ সময় না খেয়ে থাকা মোটেও নিরাপদ নয়। বরং সঠিক সময়ে অল্প অল্প করে খাওয়াই সবচেয়ে কার্যকর। আর নতুন কোনো ডায়েট শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31