IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> লাইফস্টাইল >> শিশুর জীবনের প্রথম শিক্ষক কেন এত গুরুত্বপূর্ণ

শিশুর জীবনের প্রথম শিক্ষক কেন এত গুরুত্বপূর্ণ

ধূমকেতু নিউজ ডেস্ক : কথায় প্রচলিত আছে – শিশুর প্রথম শিক্ষক মা। তবে সেই সঙ্গে প্রাতিষ্ঠানিক শিক্ষাজীবনের শুরুতে স্কুলের প্রথম শিক্ষক একটি শিশুর জীবনের খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেকেই দেখে থাকি, বড় বড় প্রতিষ্ঠানের সফল মানুষগুলো তাদের প্রথম শিক্ষকের কথা মনে করে আবেগাপ্লুত হয়ে যান। সারাজীবনে অসংখ্য শিক্ষকের সাহচর্যে এসেও প্রথম শিক্ষককে কেন মনে রাখেন তারা? শিশুর জীবনের প্রথম শিক্ষক কেন এত গুরুত্বপূর্ণ?

প্রি-স্কুল, কিন্ডারগার্টেন বা প্রাথমিক বিদ্যালয় – প্রথম শিক্ষক শিশুর মন, আচরণ ও শেখার আগ্রহের এমন একটি ভিত্তি তৈরি করেন, যা তার ভবিষ্যৎ বিকাশের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

আজ (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবসে চলুন দেখি এ বিষয়ে গবেষণা কী বলে –
১. শিক্ষক-শিক্ষার্থী ঘনিষ্ঠতার প্রভাব
২০২৩ সালে দ্য জার্নাল অব এক্সপেরিমেন্টাল এডুকেশন–এ প্রকাশিত একটি গবেষণা বলছে, শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক যত ঘনিষ্ঠ, শিক্ষার্থীর শেখার আগ্রহ ও একাডেমিক সাফল্য তত উন্নত হয়।

২. মানসিক স্বাস্থ্য ও আচরণগত উন্নয়ন
বিএমসি সাইকোলজি জার্নাল–এ ২০১৪ সালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, ছোটবেলা থেকেই শিক্ষক-শিক্ষার্থীর মধ্যে ইতিবাচক সম্পর্ক থাকলে শিশুর স্কুলজীবনের মানসিক চাপ কমে যায় এবং শিশু মানসিকভাবে আরও স্থিতিশীল হয়ে ওঠে।

৩. সহানুভূতিশীল আচরণে প্রভাব
২০২২ সালে এমডিপিআই–এর ইন্টারন্যাশনাল জার্নাল অব এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড পাবলিক হেলথ–এ প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে যত বেশি বোঝাপড়া ও সহযোগিতা থাকবে, শিক্ষার্থীর সামাজিক আচরণ ও সহানুভূতিশীল মনোভাব তত বাড়ে।

শিশুর জীবনের প্রথম শিক্ষক কেন এত গুরুত্বপূর্ণ

৪. প্রাথমিক শিক্ষক ও ভবিষ্যতের একাডেমিক সাফল্য
২০২৩ সালে দ্য জার্নাল অব অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজি–তে প্রকাশিত এক গবেষণায় দেখা যায় – যেসব শিশু প্রাথমিক পর্যায়ে সহানুভূতিশীল ও যত্নশীল শিক্ষক পেয়েছে, কৈশোরে তাদের একাডেমিক সাফল্য তুলনামূলকভাবে অনেক বেশি।

প্রথম শিক্ষক যেভাবে শিশুর জীবনে প্রভাব ফেলেন-

আস্থা ও সুরক্ষার বোধ তৈরি করেন: প্রথম শিক্ষক শিশুর আত্মবিশ্বাস গড়ে তোলেন। শিশু নিজেকে যোগ্য মনে করতে শেখে প্রথম শিক্ষকের কাছ থেকে। প্রথম শিক্ষক হলেন পরিবারের বাইরে শিশুর শিক্ষার সঙ্গে জড়িত প্রথম মানুষ। তাই এই শিক্ষকের প্রতি শিশুর এক অপার গ্রহণযোগ্যতা থাকে। এসময় শিক্ষক যদি শিশুকে ইতিবাচক মনোভাব শেখান, সেটাই তার শিক্ষা জীবনের ভিত্তি হয়ে যায়।

আচরণ ও মানবিক গুণ শেখান: শিক্ষকের ব্যবহার, কথা বলার ধরন, ন্যায়-অন্যায়ের বোধ শিশুর মধ্যে গভীরভাবে প্রভাব ফেলে। শিশু মনের অজান্তেই তার প্রথম শিক্ষকের কাছ থেকে অনেক বেসিক বিষয় শেখে।

শেখার প্রতি আগ্রহ তৈরি করেন: প্রথম শিক্ষকের উৎসাহ শিশুর মধ্যে কৌতূহল ও শেখার আনন্দ বাড়ায়। সামনের জীবনে শিশু পড়াশোনার প্রতি আগ্রহ পাবে কি না- এই ভিত্তি তৈরি হয় শিক্ষা জীবনের প্রথম কয়েক বছরেই।

মানসিক স্বাস্থ্যের ভিত্তি তৈরি করেন: ইতিবাচক শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক শিশুকে মানসিকভাবে স্থির ও আত্মবিশ্বাসী হতে সাহায্য করে। তাই তো প্রথম শিক্ষক শিশুর জীবনে এত গুরুত্বপূর্ণ।

প্রথম শিক্ষক শুধু পড়ালেখা শেখান না, তিনি শেখান মানুষ হওয়া। শিশুর মনে আত্মবিশ্বাস, মূল্যবোধ ও শেখার আনন্দ জাগিয়ে তোলার সবচেয়ে বড় ভূমিকা থাকে এই প্রথম শিক্ষকের হাতেই। তাই শিক্ষার শুরুটা যদি মমতা ও বোঝাপড়ায় ভরা হয়, তাহলে সেই শিশুই বড় হয়ে সমাজে আলো ছড়াতে পারে।

তথ্যসূত্র: দ্য জার্নাল অব এক্সপেরিমেন্টাল এডুকেশন (২০২৩), বিএমসি সাইকোলজি (২০১৪), ইন্টারন্যাশনাল জার্নাল অব এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড পাবলিক হেলথ (২০২২), দ্য জার্নাল অব অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজি (২০২৩)

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31