IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যুরাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করে পুলিশফরিদা পারভীনের স্মরণে বিশেষ অনুষ্ঠানসৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের হামলানিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদান
Home >> শিক্ষা >> লিড নিউজ >> ১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল প্রকাশ

১৮ অক্টোবরের আগেই এইচএসসির ফল প্রকাশ

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ সম্পন্ন হয়েছে। এখন চলছে ফল প্রকাশের প্রস্তুতি। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সেই অনুযায়ী আগামী ১৮ অক্টোবরের আগেই ফল প্রকাশ করবে শিক্ষা বোর্ডগুলো।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি বলেন, ‘দেশের সব শিক্ষা বোর্ডেই খাতা মূল্যায়নের কাজ শেষ হয়েছে। এখন ফলাফল প্রস্তুতের কারিগরি কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ১৮ অক্টোবর ৬০ দিন পূর্ণ হচ্ছে, এর আগেই আমরা ফল প্রকাশ করব। তবে চূড়ান্ত তারিখ এখনো নির্ধারণ হয়নি।’

চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে ১৯ আগস্ট। পরে ২১ থেকে ৩১ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন, যাদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।

১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা হয়েছে সারাদেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে। এর মধ্যে পরীক্ষার্থী সংখ্যায় ঢাকা বোর্ডে ছিল সর্বোচ্চ ২ লাখ ৯১ হাজার ২৪১ জন। এরপর রাজশাহী বোর্ডে ১ লাখ ৩৩ হাজার ২৪২, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০, চট্টগ্রামে ১ লাখ ১৩৫, বরিশালে ৬১ হাজার ২৫, সিলেটে ৬৯ হাজার ৬৮৩, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ এবং ময়মনসিংহে ৭৮ হাজার ২৭৩ জন।

এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৮৬ হাজার ১০২ জন আলিম পরীক্ষার্থী এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন শিক্ষার্থী অংশ নেয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031